চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্সেনালের চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশায় বড় ধাক্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:26 পূর্বাহ্ন 05, এপ্রিল 2022
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
আর্সেনাল ফুটবলাররা মাঠে, ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

জিতলেই চলে যেতে পারতো পয়েন্ট টেবিলের সেরা চারে। তৈরি হয়ে যেতো চ্যাম্পিয়ন্স লিগের আগামী মৌসুমে খেলার সম্ভাবনা। অথচ ক্রিস্টাল প্যালেসের কাছে ৩-০ গোলের বড় হারে সেই আশায় বড় ধাক্কাই খেল আর্সেনাল। 

ইংলিশ প্রিমিয়ার লিগে এমন অপ্রত্যাশিত হারের ফলে ২৯ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানেই থেকে গেল গানাররা। তিন ধাপ উপরে উঠেছে ঘরের মাঠে বড় জয় পাওয়া ক্রিস্টাল, উঠেছে নয়ে। ৩০ ম্যাচে তাদের পয়েন্ট ৩৭।

শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৩০ ম্যাচে ৭৩। সমান ম্যাচে ম্যানসিটির ঘাড়ে নিঃশ্বাস ফেলতে থাকা লিভারপুলের পয়েন্ট ৭২। এক ম্যাচ কম খেলা চেলসি ৫৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। ৩০ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে টটেনহ্যাম হটস্পার।

গত সোমবার রাতে সেলহার্স্ট পার্ক স্টেডিয়ামে হওয়া খেলার প্রথমার্ধেই দুই গোলের লিড পায় স্বাগতিকরা। ১৬ মিনিটে জোয়াকিম অ্যান্ডারসেনের সেট পিস থেকে বাড়ানো বলে হেডে লক্ষ্যভেদ করেন ফ্রেঞ্চ স্ট্রাইকার জিন-ফিলিপ্পে মাতেতা।

আট মিনিট পর আবারো দলের গোলে ভূমিকা রাখেন অ্যান্ডারসেন। তার পাসে বল পেয়ে বাঁ পায়ের দূরপাল্লার শটে বল জালে জড়ান ঘানার ফুটবলার জর্ডান আইউ।

নিজেদের ডি-বক্সে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে বাজেভাবে ফাউল করে বসেন মার্টিন ওডেগার্ড। রেফারি বাজান পেনাল্টির বাঁশি। ৭৪ মিনিটের মাথায় স্পটকিক থেকে গোল করেন আইভরি কোস্টের ফরোয়ার্ড উইলফ্রেড জাহা।

এর আগে জাহা ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছিলেন। ইংল্যান্ড জাতীয় দলে হয়েও দুইবার আন্তর্জাতিক ম্যাচ খেলার পর ২০১৭ সাল থেকে আইভরি কোস্টের হয়ে খেলছেন।

Tags: আর্সেনালইপিএলইংলিশ প্রিমিয়ার লিগক্রিস্টাল প্যালেসচ্যাম্পিয়ন্স লিগলিড স্পোর্টস
Previous Post

রোজায় রাজধানীর দশ স্থানে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র

Next Post

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বৈঠকে ভাষণ দেবেন জেলেনস্কি

Next Post
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সেনাদের সঙ্গে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বৈঠকে ভাষণ দেবেন জেলেনস্কি

শবদেহের পা ও পিঠের ছবি, মৃতদেহের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মুন্সীগঞ্জের চরে আলু পাহারাদারকে গুলি ক‌রে হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT