চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ের লড়াইয়ে এগিয়ে সাউথ আফ্রিকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:11 অপরাহ্ন 03, এপ্রিল 2022
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট ম্যাচে জয় উদযাপন করছে সাউথ আফ্রিকা ক্রিকেটাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডারবান টেস্টে চতুর্থ দিন শেষে জয়ের লড়াইয়ে এগিয়ে সাউথ আফ্রিকা। স্বাগতিকদের দেয়া ২৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মহারাজ-হার্মারের ঘূর্ণিতে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। আলোক স্বল্পতার কারণে চতুর্থ দিনের খেলা শেষ হয়েছে ২২ ওভার বাকি থাকতেই।

রোববার চতুর্থ দিনের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে ১১ রান করেছে টাইগাররা। ম্যাচ জিততে পঞ্চম দিনে মমিনুলদের দরকার ২৬৩ রান। হাতে আছে ৭ উইকেট।

কিংসমেডে চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ৪ রানে সাদমান ইসলামের উইকেট হারায় বাংলাদেশ। বাহাতি ওপেনারকে স্লিপে পিটারসেনের ক্যাচ বানিয়ে ফেরান সাইমন হার্মার।

পরের আঘাতটি হানেন কেশব মহারাজ। আগের ইনিংসের সেঞ্চুরিয়ান মাহমুদুল হাসান জয়কে বোল্ড করেন ৪ রানে। একই ওভারে মমিনুলকেও এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মহারাজ।

এরপর আর ১ ওভার খেলা হয়েছে। ১ বল খেলে মুশফিকুর রহিম অপরাজিত আছেন কোনো রান না করে। আর অন্য প্রান্তে ৫ রান করে অপরাজিত আছেন নাজমুল হোসেন শান্ত।

এর আগে মিরাজ-ইবাদতের বোলিং তোপে দ্বিতীয় ইনিংসে সাউথ আফ্রিকাকে ২০৪ রানে অলআউট করে জয়ের লক্ষ্য নাগালেই রেখেছে বাংলাদেশ৷ ১১৬ রানের মাথায় তাসকিন আহমেদের বলে স্বাগতিক অধিনায়ক ডিন এলগার ফিফটি পেরিয়ে (৬৪) এলবিডব্লিউ হওয়ার পর আর জুটি গড়তে পারেনি কেউ। শেষ ৮৮ রানে ৯ উইকেট হারিয়ে দুইশ পেরিয়ে গুটিয়ে যায় তারা।

মেহেদী হাসান মিরাজ ও ইবাদত হোসেন নেন তিনটি করে উইকেট। দুটি উইকেট নিয়েছেন চোট পাওয়া তাসকিন আহমেদ।

প্রথম ইনিংসে সাউথ আফ্রিকা করে ৩৬৭। জবাবে বাংলাদেশ মাহমুদুল হাসান জয়ের অসাধারণ সেঞ্চুরিতে ২৯৮ রান তোলে।

Tags: ইবাদতমহারাজমিরাজলিড স্পোর্টসহার্মার
Previous Post

চোট নিয়ে দেশে ফিরছেন তাসকিন-শরিফুল

Next Post

দেশে বিদেশে ইফতারের বৈচিত্র্য

Next Post
দেশে বিদেশে ইফতারের বৈচিত্র্য, বিভিন্ন রকমের খাবার ও মিষ্টির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে বিদেশে ইফতারের বৈচিত্র্য

বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের নেতাদের ছবি, দুই দেশের পতাকাসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই পররাষ্ট্রমন্ত্রী'র বৈঠকে আলোচনা হবে যেসব বিষয়ে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT