চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিপ পরেই প্রতিবাদ

নন্দিতা সরকার by নন্দিতা সরকার
2:24 অপরাহ্ন 03, এপ্রিল 2022
in - সেমি লিড, অন্যান্য, নারী
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাঙালি নারীর কাছে টিপ কেবল সাজের উপাদান নয়, বরং বাঙালি সংস্কৃতির একটি অংশ। যে কোনো অনুষ্ঠানে থ্রি-পিস, কুর্তি, ফ্রক আর শাড়ির সাথে মিলিয়ে নানান রঙের বিভিন্ন আকারের টিপ পরার রেওয়াজ রয়েছে নারীদের। কিন্তু হঠাৎ সেই টিপ নিয়ে কেন এতো গুঞ্জন? কেনই বা টিপ পরা ছবি দিয়ে নারীরা আজ প্রতিবাদ করছে? বিচার চাইছে? এ বিচার কার বিরুদ্ধে?

গতকাল শনিবার সকালে রাজধানীর ফার্মগেট এলাকায় কর্মস্থলে যাচ্ছিলেন তেজগাঁও কলেজের শিক্ষিকা। পথেই বাইকের ওপর বসে থাকা মধ্যবয়সী এক পুলিশ সদস্য তাকে দেখে কুরুচিপূর্ণ মন্তব্য করেন, এর কারণ তার কপালে ছিল বড় একটি টিপ। ওই শিক্ষিকা রাজধানীর তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দার। এই ঘটনায় শেরেবাংলা নগর থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

ঘটনার আকস্মিকতায় নিজেকে সামলে নিয়ে প্রতিবাদ করেন । তাতে সেই পুলিশ সদস্য আরও বাজে গালিগালাজ করতে থাকেন এবং তার পায়ের পাতার উপর দিয়েই বাইক চালিয়ে চলে যান।

হঠাৎ করে নারীর কপালে এই টিপ আক্রমণের হাতিয়ার উঠায় আজ নারীরা তাদের সামাজিক মাধ্যমে টিপ পরা ছবি দিয়ে প্রতিবাদ করছে। এই পুলিশ সদস্যের শাস্তির দাবিতে সকলেই সরব আজ। বাঙালি সংস্কৃতির অংশ এই টিপ আজ আক্রমণের হাতিয়ার হয়ে বিভিন্ন শ্রেণি পেশার নারীরা কীভাবে প্রতিবাদ জানিয়েছে তার কয়েকটি চিত্র তুলে ধরা হলো-

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা শাহনেওয়াজ কাকলী বলছেন, টিপ পরাকে নারীর মৌলিক অধিকার উল্লেখ করে এই ঘটনার বিচার দাবি করেছেন।

বাংলাদেশি নারীর ছবি, চিত্রনায়িকা বা অভিনেত্রী, পরিপাটি পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ
শহীদ আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদও ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে টিপ পরা ছবি দিয়ে প্রবাদ জানিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা সমাজবিজ্ঞানী ড . সাদেকা হালিম, সবসময় টিপ পরেন এবং সারাজীবন টিপ পরবেন উল্লেখ করেন। পাশাপাশি একজন বাঙালি নারী হওয়ায় তিনি বেশ গর্ববোধ করেন জানিয়ে সেই পুলিশ সদস্যের শাস্তির দাবি করেন।
বাংলাদেশি নারী প্রতিবাদে অংশগ্রহণ করে, পুলিশি অপমানের বিরুদ্ধে. Channel i News - চ্যানেল আই নিউজ
দেশের প্রথম রূপান্তরিত নারী সংবাদ উপস্থাপক তাসনুভা আনান শিশির যতখুশি ততবার টিপ পরবে জানিয়ে, উক্ত ঘটনার বিচারের দাবি জানিয়েছেন।
উদীচী কর্মী রুমি প্রভাও তার ফেসবুকে টিপ পরা ছবি দিয়ে প্রতিবাদ  জানিয়েছেন গতকালের আক্রমণের।
শুধু টিপ নয়, যেকোনো বিষয়ে গড়পরতা মন্তব্য করে নারীদের হেনস্তা করার আরও অনেক ঘটনা দেখা যায়। গত মাসে পাবলিক বাসে টি-শার্ট পরে ভ্রমণ করায় এক নারী অন্য এক নারীকে প্রকাশ্যে হেনস্তা করে। বিভিন্ন সময়েই এরকম ঘটনাগুলো ঘটে চলছে আমাদের প্রিয় জন্মভূমিতে। যেখানে নারীদের চলাফেরা পোশাক থেকে শুরু করে সামান্য ছোট্ট টিপের জন্য দিন কিংবা রাতের যেকোনো মুহূর্তে প্রকাশ্যে অপমানিত হতে হয়। অথচ শ’ খানেক মানুষের উপস্থিতিও সেখানে প্রতিবাদ গড়ে তুলতে পারে না। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে মুখর হয়ে উঠলেও এসব ছবি বা ফেসবুক পোস্টের নিচে পাওয়া মন্তব্যগুলো সেই অপরাধকে সমর্থন করা আরেকটি দলকেও মাথা চড়া দিয়ে উঠতেও দেখা যায়।
Tags: টিপপ্রতিবাদ
Previous Post

সমকামীদের রংধনু পতাকা থাকছে না কাতার বিশ্বকাপে

Next Post

আলোকিত স্থাপনা: মসজিদে নববী

Next Post
মসজিদে নববীর সুন্দর রাতের দৃশ্য, আলোকসজ্জায় ঝলমল. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোকিত স্থাপনা: মসজিদে নববী

অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের জয় উদযাপন, বিশ্বচ্যাম্পিয়ন. Channel i News - চ্যানেল আই নিউজ

সপ্তমবার মেয়েদের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT