চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমকামীদের রংধনু পতাকা থাকছে না কাতার বিশ্বকাপে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:15 অপরাহ্ন 03, এপ্রিল 2022
in ফুটবল, স্পোর্টস
A A
সমকামী অধিকার ও সমর্থনের জন্য রংধনু পতাকা বহন করছে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

সমকামীতাকে অপরাধ বিবেচনা করা হয় এবারের বিশ্বকাপের আয়োজক কাতারে। টুর্নামেন্টের ম্যাচগুলোতে সমকামীদের উপস্থিতিতে নিষেধাজ্ঞা না দিলেও দেশটি নিরাপত্তার স্বার্থের কথা বলে মাঠে তাদের প্রতীকী পতাকা রংধনুকে উড়তে দেবে না। জানিয়েছেন আসরের নিরাপত্তার দায়িত্বে থাকা মেজর জেনারেল আব্দুল আজিজ আবদুল্লাহ আল আনসারি।

সমকামীদের অধিকার প্রচারের জন্য বিশ্বব্যাপী রংধনু আদলের পতাকা উড়িয়ে নিজেদের অবস্থান জানান দেয় সম্প্রদায়টি। ফুটবলের বিশ্বমঞ্চে কাতার তাদের স্বাগতম জানাবে, আগেই নিশ্চিত করেছিল ফিফা ও আয়োজক দেশটি। কিন্তু মধ্যপ্রাচ্য রক্ষণশীল হওয়ায় রংধনু পতাকা প্রকাশ্যে প্রচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দেশটি।

‘যদি সমকামীরা তাদের স্বাধীনতার প্রতীক রংধনু পতাকা তুলে ধরে, তার থেকে সেটি নিয়ে নেয়া হবে। সত্যিই এটি তাকে অপমান করতে নয়, বরং তাকে রক্ষা করতে এ ব্যবস্থা। কারণ আমি না হলেও, তার আশেপাশে অন্য কেউ তাদের আক্রমণ করতে পারে। সব মানুষের আচরণের নিশ্চয়তা দিতে পারি না। তাদের বলব, দয়া করে মাঠে পতাকা তোলার দরকার নেই।’

‘আপনারা সমকামীদের সম্পর্কে দৃষ্টিভঙ্গি প্রদর্শন করতে চাইলে এমন সমাজে করুন, যেখানে এটি গ্রহণ করা হয়। আমরা জানি তাদের অনেকেই টিকেট পেয়েছে, এখানে খেলা দেখতে এসেছে, প্রদর্শন করতে নয়। খেলা দেখুন। এটা ভালো। দয়া করে পুরো সমাজকে অপমান করবেন না।’

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সমকামীদের সম্পর্কে বলেছেন, ‘বিশ্ব দেখবে কাতার সবাইকে স্বাগত জানিয়েছে।’

তবে সমকামীদের সম্পর্কে নিজেদের অবস্থান খোলাসা করেছেন আল আনসারি, ‘সমর্থকদের কাতার থেকে দূরে থাকতে বলছি না বা তাদের বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপারেও সতর্ক করছি না। একসাথে কক্ষ ভাড়া করুন, একসাথে ঘুমান। এটি নিয়ে আমাদের মাথাব্যথা নেই।’

Tags: ২০২২ কাতার বিশ্বকাপইনফান্তিনোলিড স্পোর্টস
Previous Post

মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় করে যেতে চাই: সঞ্জয় দত্ত

Next Post

টিপ পরেই প্রতিবাদ

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

টিপ পরেই প্রতিবাদ

মসজিদে নববীর সুন্দর রাতের দৃশ্য, আলোকসজ্জায় ঝলমল. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোকিত স্থাপনা: মসজিদে নববী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT