চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় স্কুল ক্রিকেটে ২৫ নারী আম্পায়ার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:38 অপরাহ্ন 02, এপ্রিল 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট আম্পায়াররা মাঠে দায়িত্ব পালন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২৬ মার্চ স্বাধীনতা দিবসে বিসিবির প্রদর্শনী ক্রিকেট ম্যাচে মিরপুরে আম্পায়ারিং করেছিলেন সাথিরা জাকির জেসি ও ডলি রানী সরকার। এবার তাদের কাজের ক্ষেত্র আরও বড় হচ্ছে। বিসিবি জানিয়েছে, সোমবার থেকে শুরু হতে যাওয়া প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ম্যাচ পরিচালনায় থাকবেন ২৫ নারী আম্পায়ার।

দেশজুড়ে ৫ এপ্রিল শুরু হতে যাওয়া এবারের আসরে অংশ নেবে ৩৪৮টি স্কুল। জেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে ৫৮১ ম্যাচ। বিভাগীয় ও ন্যাশনাল রাউন্ড মিলিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ৬৫৩টি ম্যাচ হবে।

বড় পর্যায়ে আম্পায়ারিং করার আগের প্রস্তুতিমূলক ধাপ হিসেবে এটিকে মনে করেন বিসিবির আম্পায়ার্স কমিটির প্রধান ইফতেখার রহমান মিঠু।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘মেয়েদের আম্পায়ারিং কোর্স হলেও তাদের কাজে লাগানো হচ্ছিল না। আমি দায়িত্ব নেওয়ার পর চিন্তা করলাম কীভাবে তাদের সুযোগ দেওয়া যায়। কিছুদিন আগে প্রীতি ম্যাচে জেসি ও ডলি আম্পায়ারিং করেছে। কোর্সটি যারা করেছিলেন তাদের সবাইকে আমরা সুযোগ দেব। তাদের মধ্যে কিছু আছেন খেলা ছেড়ে দিয়েছেন কয়েকজন খেলছেন। তবে সামনে যদি আমরা মেয়েদের প্রিমিয়ার লিগে সুযোগ দিতে চাই তাহলে তাদের খেলা ছেড়ে আসতে হবে।’

রোববার দুপুরে জাতীয় স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশিপের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় মিরপুরে। সেখানে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ওবেদ রশিদ নিজাম, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হাসান ও. রশিদ, বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী ও ইফতেখার রহমান মিঠু।

Tags: জেসিনিজামবিসিবিমিঠুলিড স্পোর্টসস্কুল ক্রিকেট
Previous Post

শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে গলফ টুর্নামেন্ট সমাপ্ত

Next Post

ইউপি মেম্বারের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

Next Post
বাংলাদেশি পুরুষ ব্যক্তি কালো চশমা পরা, সাদা পোশাক ও গামছা পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউপি মেম্বারের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

আইনমন্ত্রী খাল খনন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

খাদ্য কষ্ট দূর করতে খাল খনন কার্যক্রম শুরু: আইনমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT