চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৬৭ রানে থামানো গেল সাউথ আফ্রিকাকে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:19 অপরাহ্ন 01, এপ্রিল 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদ আহমেদের তোপে ডারবান টেস্টে প্রথম ইনিংসে তিনশর আগেই থামানোর সুযোগ এসেছিল সাউথ আফ্রিকাকে। কাজে লাগানো যায়নি সেই সুযোগ। টেলএন্ডারদের প্রতিরোধে সাড়ে তিনশ পেরিয়ে গেছে স্বাগতিকরা, দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে তাদের অলআউট করেছে বাংলাদেশ।

শুক্রবার দ্বিতীয় দিনে নেমে আগেরদিনের রানের সাথে আরও ১৩৪ যোগ করেছে প্রোটিয়া দল। দিনের শুরুতে বিপর্যয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে প্রথম ইনিংসে ৩৬৭ রানে থেমেছে ডিন এলগারের দল।

৪ উইকেটে ২৩৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে স্বাগতিকরা। ২৪৫ রানের মাথায় ২৮ রান করা কাইল ভেরেইন্নেকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন খালেদ। পরের বলেই উইয়ান মুল্ডার গালিতে মাহমুদুল হাসান জয়ের দর্শনীয় ক্যাচে গোল্ডেন ডাকের স্বাদ পান। টাইগার পেসারের সামনে আসে হ্যাটট্রিকের সুযোগ। মহারাজ অবশ্য সেটি কাটিয়ে দেন।

পরে কেশভ মহারাজকে নিয়ে ৫৩ রানের জুটি গড়ে চাপ সামলে নিচ্ছিলেন বাভুমা। ৭৭ রানে থাকা অবস্থায় দ্বিতীয় স্লিপে তার ক্যাচ নিতে পারেননি ইয়াসির। সুযোগ পেয়েও সেঞ্চুরি পূর্ণ করতে পারেননি প্রোটিয়া ব্যাটার। ৯৩ রান করে কাটা পড়েন মিরাজের ঘূর্ণিতে। তার পরের ওভারেই মহারাজকে বোল্ড করেন ইবাদত।

সেখান থেকে নবম উইকেট জুটির প্রতিরোধ। ৩৪ রানের সেই জুটি ভাঙেন খালেদ। জয়ের অসাধারণ ক্যাচে ১২ রান করে সাজঘরে ফেরেন অভিষিক্ত লিজার্ড উইলিয়ামস। পরের উইকেটেও প্রতিরোধ দেখান প্রোটিয়া টেলএন্ডাররা।

ডুয়ানে অলিভিয়ের ও সাইমন হার্মার মিলে শেষ উইকেটে যোগ করেন ৩৫ রান। তাতে সাড়ে তিনশ পেরোনো পুঁজি পেয়ে যায় দলটি। শেষে ১২ রান করে মিরাজের বলে এলবিডব্লিউ হন অলিভিয়ের।

Tags: ইবাদতখালেদবাভুমামহারাজমিরাজলিড স্পোর্টস
Previous Post

কাপুর পরিবারে অশান্তি!

Next Post

রাজবাড়িতে ‘দশ গম্বুজ মসজিদ’ বানালেন রোজিনা

Next Post
দশ গম্বুজ মসজিদ, রাজবাড়ি, বাংলাদেশ, সুন্দর স্থাপত্য, রোজিনা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজবাড়িতে ‘দশ গম্বুজ মসজিদ’ বানালেন রোজিনা

বাংলাদেশি নারী সেলফি, গ্ল্যামারাস চেহারা, সানগ্লাস ও হিজাব. Channel i News - চ্যানেল আই নিউজ

জেলায় জেলায় সাকার্সের মঞ্চ কাঁপাচ্ছেন সেই ময়ূরী!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT