চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাপ্পার ক্লাসিক্যাল সুরে ওয়েস্টার্ন সংগীতে কোনালের ‘বসন্ত চলে যায়’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:59 অপরাহ্ন 01, এপ্রিল 2022
in বিনোদন
A A
দুটি মানুষ, পুরুষ ও নারী, হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

তারকা গায়ক ও সংগীত পরিচালক বাপ্পা মজুদারের সুর ও সংগীতে এর আগে বহু গান করেছেন কোনাল। প্লে-ব্যাকও করেছেন। পাশাপাশি তাদের দ্বৈত কণ্ঠের ‘ঘুম জড়ানো’ গানটি প্রায়ই দর্শকদের মুখে মুখে শোনা যায়।

এবার বাপ্পা মজুমদারের সুর সংগীতে ‘বসন্ত চলে যায়’ নামে নতুন গানে কণ্ঠ দিলেন চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী কোনাল।

গানটিতে কণ্ঠ দিতে নতুন অভিজ্ঞতা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী কোনালের। জানালেন, এটি ভিন্ন ধরণের গান।

কোনালের ভাষায়, গানটি এক্সপেরিমেন্টাল। সুর ক্লাসিক্যাল কিন্তু সংগীতায়োজন ওয়েস্টার্ন। গানটির সুর-সংগীত করতে গিয়ে বাপ্পা দাদা যেমন কষ্ট করেছেন, আমাকেও বুঝে গাইতে কষ্ট হয়েছে। তবে দাদার সামনে গাইতে আমার একটু নার্ভাস লেগেছে।

‘এরপরে এতো কঠিন সুর সংগীতের সঙ্গে মিলিয়ে কণ্ঠ দিয়ে আমি অনেকটা রোবটের মতো দাঁড়িয়ে থেকে গেয়েছি।’

২দিন আগে ‘বসন্ত চলে যায়’ মিউজিক ভিডিও আকারে প্রকাশ হয়েছে। কোনাল জানান, এর আগে অডিও ভিউজ্যুয়াল প্রকাশ হয়েছিল। তখন থেকে শ্রোতাদের বাহবা পাচ্ছিলেন তিনি।

কোনালের ভাষ্য, গানটি শুনে তখন থেকে অসংখ্য মানুষের টেক্সট পেয়েছি। তারা পছন্দের কথাগুলো আমাকে মুগ্ধ করেছে।

কোনাল বলেন, একটি ভিডিও পেয়েছি, ছোট্ট এক বাচ্চা এই গানটি সারাদিন গায়। এটা দেখে আমার এতো ভালো লেগেছে বোঝাতে পারবো না। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। ভিডিও প্রকাশের পর গানটি আরও উপভোগ্য হয়েছে।

‘বসন্ত চলে যায়’ লিখেছেন শাহান কবন্ধ। বাপ্পা মজুমদারের নিজস্ব ইউটিউব চ্যানেলে কোনালের এ গানটি প্রকাশ হয়েছে।

Tags: কোনালবাপ্পা মজুমদারমিউজিক ভিডিওসংগীত
Previous Post

আফগানদের বোলিং কোচ হলেন উমর গুল

Next Post

‘পাঠান’ পর্ব মিটিয়ে অ্যাটলির ছবিতে ব্যস্ত শাহরুখ!

Next Post
শাহরুখ খান 'পাঠান' সিনেমার সেটে ব্যস্ত, কালো জ্যাকেট ও সাদা টি-শার্ট পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পাঠান’ পর্ব মিটিয়ে অ্যাটলির ছবিতে ব্যস্ত শাহরুখ!

জনপ্রিয় সংবাদ portal চ্যানেল আই অনলাইন এর ছবি, জনসমাগম ও নিরাপত্তা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় মৃত্যুহীন দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT