চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হুমকি চিঠি’র বিষয়বস্তু প্রকাশ করলেন ইমরান খান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:37 অপরাহ্ন 31, মার্চ 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইমরান খান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশে থেকে একটি কূটনৈতিক চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে হুমকি দেওয়ার পাশাপাশি ষড়যন্ত্র হয়েছে বলে দাবি করেছে দেশটির সরকার।

পাকিস্তান সরকারের বরাতে সংবাদ মাধ্যম ডন জানায়, বুধবার সেই চিঠির বিষয়বস্তু প্রকাশ করেছেন ইমরান খান।

রোববার ইসলামাবাদে এক সমাবেশে ইমরান দাবি করেন, তার বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা প্রস্তাব একটি ‘বিদেশী ষড়যন্ত্রের’ ফল। তার বৈদেশিক নীতি এবং তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য বিদেশ থেকে তহবিল পাঠানো হচ্ছে।

যদিও তিনি প্রাথমিকভাবে হুমকির চিঠি সম্পর্কে সুনির্দিষ্ট বিবরণ দেননি। তবে সমালোচকরা তার দাবিকে সন্দেহের পর তা প্রকাশ্যে আনেন ইমরান।

সরকার প্রথমে পাকিস্তানের প্রধান বিচারপতির সাথে চিঠিটি শেয়ার করার প্রস্তাব দিলেও পরে প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের চিঠির বিষয়বস্তু অবহিত করেন।

গোপন নথি প্রকাশে আইনি বাধার পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রধানমন্ত্রীর সাথে আলাপচারিতার সুযোগ দেয়া হয়েছিল।

তবে ওই বৈঠকে কোনো বিদেশি সরকারের নাম উল্লেখ করা হয়নি। ইমরান খানের পররাষ্ট্র নীতি, বিশেষ করে চলমান ইউক্রেনীয় যুদ্ধকালে তার রাশিয়া সফর এবং তার অবস্থান নিয়ে উল্লেখিত দেশের সমস্যা রয়েছে বলে জানানো হয়।

বিরোধীরা অনাস্থা প্রস্তাব পেশ এবং এটিতে ভোটের জন্য আইনসভা অধিবেশনের অনুরোধ করার একদিন আগে ৭ই মার্চ এই চিঠিটি পাঠানো হয়।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রদূত আসাদ মাজিদ এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি অফ স্টেট ডোনাল্ড লু-এর সাথে বৈঠকের ভিত্তিতে এ চিঠি পাঠানো হয়েছিল।

পাকিস্তানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ডনকে জানায়, বৈঠকে আমেরিকার পক্ষ থেকে যে ভাষা ব্যবহার করা হয়েছে তা অস্বাভাবিকভাবে কঠোর ছিল।

যদিও আমেরিকা পাকিস্তানি রাষ্ট্রদূতকে কোনো নির্দিষ্ট বার্তা দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে।

Tags: ইমরান খানপাকিস্তানপাকিস্তানের প্রধানমন্ত্রী
Previous Post

কক্সবাজারে নির্মিত হচ্ছে দেশের প্রথম বায়ু বিদ্যুৎ প্রকল্প

Next Post

হরতাল অবরোধ করে সরকারের পতন ঘটানো যাবে না: কৃষিমন্ত্রী

Next Post
কৃষিমন্ত্রী হরতাল ও অবরোধের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হরতাল অবরোধ করে সরকারের পতন ঘটানো যাবে না: কৃষিমন্ত্রী

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদ্যানন্দ-মাস্তুলের বিনামূল্যে ইফতার বিতরণ কর্মসূচির পাশে এসএমসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT