চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের সুবর্ণজয়ন্তীর আয়োজনে মঞ্চ মাতাবে স্করপিয়ন্স

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:11 অপরাহ্ন 31, মার্চ 2022
in বিনোদন
A A
ব্যান্ডের সদস্যরা নিউ ইয়র্কের আকাশের নিচে দাঁড়িয়ে ছবি তুলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সুবর্ণজয়ন্তীর আয়োজনে মঞ্চে গান গাইবে বিশ্বখ্যাত রক ব্যান্ড স্করপিয়ন্স। ৬ মে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এ ব্যান্ডটি পারফর্ম করবে। খবরটি স্করপিয়ন্সের ফেসবুক পোস্টে জানানো হয়েছে।

খবরটি নিশ্চিত করে সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন চিরকুট-এর গিটারিস্ট ইমন চৌধুরীও। তিনি লিখেছেন, ‘অস্তিত্বে, আত্মবিশ্বাসে, এগিয়ে যাওয়ায় বাংলাদেশ ৫১ বছরের এক দীর্ঘ সংগ্রামের নাম। একইভাবে প্রচলিত প্রথা ভাঙার রুদ্ধশ্বাসে চিরকুট ২০ বছরের এক তীব্র লড়াইয়ের নাম। আর যারা সংগ্রাম কিংবা লড়াই করে বড় হয় তাঁরা নির্ভীক, দায়িত্ব এড়ায় না বরং যেকোন অবস্থায় দায়িত্ব কাঁধে তুলে নেয়। এ রকমই এক গুরু দায়িত্বের মুখোমুখি আরও একবার আমরা। তবে এই প্রথম কিছু লিখতে গিয়ে হাত কাঁপছে। পৃথিবীর অন্যতম সেরা ব্যান্ড স্করপিয়ন্স পৃথিবী এবং মানুষের সংকট এবং প্রয়োজনে গান গেয়ে সময়কে বদলে দিয়ে কালোত্তীর্ণ হয়েছে, হয়েছে কিংবদন্তী। তাদের পেইজে যখন শ্রদ্ধার সাথে চিরকুট; মানে নিজেদের ব্যান্ডের নাম দেখি মনে হয় খুব একটা ভুল পথে হাঁটিনি। এক জীবনে এগুলোকেই তো অর্জন বলে!

বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উৎসবকে পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে আগামী ৬ মে ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে-এ দ্য গ্রেটেস্ট স্করপিয়ন্স-এর সাথে স্টেজ শেয়ার করবে চিরকুট। আপনাদের সবার মতই আমরা গর্বিত, আনন্দিত! ১৯৭১ সালে জর্জ হ্যারিসন তাঁর বন্ধুদের এক করে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের পাশে দাঁড়াতে কনসার্ট করেছিলেন এই ঐতিহাসিক ভেন্যুতে। বিজয়ের ৫০ বছর পর সেই ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে আগামী ৬ মে।

আন্তরিক কৃতজ্ঞতা আর অসংখ্য ধন্যবাদ জানাতে চাই মাননীয় তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ভাইকে চিরকুটকে এত বড় সম্মানের যোগ্য মনে করার জন্য। ধন্যবাদ আইসিটি ডিভিশন, বাংলাদেশ এবং এই মহায়োজনের সাথে থাকা সকলকে কথা দিচ্ছি, বিচ্ছুরণের আলোয় বাংলাদেশকে নিয়ে দ্বিগুণ হারে জ্বলবো ইনশাল্লাহ! ধন্যবাদ বাংলাদেশ, আমাদের ওপর বিশ্বাস রাখার জন্য।’

আগামী ৪ এপ্রিল থেকে টিকিট বিক্রির ওয়েব সাইট ‘টিকিটমাস্টার’-এ এ আয়োজনের টিকিট বিক্রি শুরু হবে।

Tags: ইমন চৌধুরীচিরকুটলিড বিনোদনস্করপিয়ন্স
Previous Post

মুন্সিগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্বে গুলিতে নিহত ১ 

Next Post

শিক্ষককে পেটালো কাউন্সিলর, শিক্ষার্থীদের বিক্ষোভ

Next Post
শিক্ষকদের পেটানোর প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষককে পেটালো কাউন্সিলর, শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রাক্তন প্রেমিকা সোশ্যাল মিডিয়ায় সালমানের ছবি মুছে দিলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমানকে নিয়ে পোস্ট করে মুছে দিলেন প্রাক্তন প্রেমিকা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT