চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিজ জয়ের আশা নিয়ে টেস্টের লড়াইয়ে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:46 অপরাহ্ন 30, মার্চ 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছেন মাঠে, খেলার দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকার মাটিতে প্রথম জয়ের পর সিরিজও নিজেদের করে নেওয়া বাংলাদেশ এবার নামছে টেস্টের লড়াইয়ে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর দুইটায় ডারবানে শুরু হবে প্রথম টেস্ট।

ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশ দলকে দিয়েছে আত্মবিশ্বাস। তার আগে নিউজিল্যান্ড সফরে মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়ের স্মৃতিও তরতাজা। দুটি বড় সাফল্য বাংলাদেশকে যোগাচ্ছে জয় চাওয়ার সাহস।

তাইতো টেস্ট অধিনায়ক মুমিনুল হক দলের লক্ষ্যের কথা জানিয়ে দিলেন সরাসরি। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি তো সবসময় বলি যে জেতার জন্যই খেলি। এই সিরিজেও আমরা জেতার জন্যই খেলব। তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রক্রিয়া মতো আগানো। ৫ দিন ভালোভাবে দাপট ধরে রাখলে ফল অবশ্যই আমাদের পক্ষে আসবে।’

স্বাগতিক সাউথ আফ্রিকার বেশ কয়েকজন টেস্ট ক্রিকেটার আইপিএল খেলতে চলে গেছেন। অনেকটাই শক্তি হারিয়ে তারা। এ ব্যাপারে মুমিনুল বলেন, ‘অভিজ্ঞতায় একটু হয়ত এগিয়ে থাকব। কিন্তু সুবিধা ওরাও পাবে। যেমন ওরা ঘরের মাঠে খেলছে। তো দুই দলেরই কিছু কিছু সুবিধা থাকবে। কিন্তু বড় জিনিস হলো ৫ দিন ১৫ টা সেশন ভালো খেলা। ভালো জায়গায় বল করা, ভালো ব্যাটিং করা। চাপের জিনিসগুলো ভালোভাবে মানিয়ে নেয়া, জেতা গুরুত্বপূর্ণ।’

‘আপনি যখন একটু পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসেন। এরমধ্যে যখন আগের সিরিজ যেমন ওয়ানডে সিরিজ জিতে যাবেন তখন আত্মবিশ্বাসের দিক থেকে অবশ্যই এগিয়ে থাকবেন। যদিও লাল বল ও সাদা বলের মধ্যে পার্থক্য আছে। লাল বলে আমাদের নতুন করে শুরু করতে হচ্ছে। আমরা নিউজিল্যান্ডে কিভাবে খেলেছিলাম, ওই সময় প্রক্রিয়াগুলো ছিল সেগুলো আবার সামনে আনতে হবে। ওখানে যেই ভুল বা পিছিয়ে ছিলাম সেই জায়গাটায় কাজ করতে হবে। তো সবমিলিয়ে আত্মবিশ্বাস তো অবশ্যই আছে কিন্তু ওভারঅল নতুন করে শুরু করতে হবে’-বলেন মুমিনুল।

Tags: ডারবান টেস্টনিউজিল্যান্ডবাংলাদেশমাউন্ট মঙ্গানুইমুমিনুললিড স্পোর্টস
Previous Post

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি খতিয়ে দেখা উচিত

Next Post

করোনায় আক্রান্ত রিয়াল কোচ আনচেলত্তি

Next Post
রিয়াল মাদ্রিদ কোচ আনচেলত্তি করোনায় আক্রান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় আক্রান্ত রিয়াল কোচ আনচেলত্তি

ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের লোগো, বাংলাদেশ মানচিত্রসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সব মসজিদে একই পদ্ধতিতে খতম তারাবি পড়ানোর আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT