চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ বছর পরেও জয় পাওয়া হল না বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:48 অপরাহ্ন 29, মার্চ 2022
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ও ভারতের ফুটবল ম্যাচের দৃশ্য, খেলোয়াড়রা মাঠে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরো ম্যাচে আক্রমণে এগিয়ে ছিল বাংলাদেশ। একের পর এক আক্রমণে ভীতি ছড়িয়েছে মঙ্গোলিয়ার রক্ষণে। তবে লক্ষ্যভেদ করতে পারেননি একবারও। বিশ বছর পর ঘরের মাঠে পেয়েও মঙ্গোলিয়াকে তাই হারাতে পারেনি লাল-সবুজের দল।

মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে মঙ্গোলিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। কুড়ি বছর আগে দুদলের শেষ লড়াইটি ড্র হয়েছিল ২-২ গোলে।

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলেছে বাংলাদেশ। বেশকিছু আক্রমণে মঙ্গোলিয়ার রক্ষণে ভয় ধরালেও সফলতা আনতে পারেননি ইব্রাহিম-সুমনরা।

ম্যাচের ১৫তম মিনিটে ইয়াসিনের বাড়ানো বলে গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যে শট নিতে ব্যর্থ হন ইব্রাহিম। প্রথমার্ধের যোগ করা সময়ের শেষ মিনিটে জামাল ভূঁইয়ার ক্রস থেকে গোল করার সহজ সুযোগ হারান সুমন রেজা।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। একের পর এক সুযোগ পেয়েও অবশ্য জাল খুঁজে নিতে পারেননি কেউই। ৬১তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ইয়াসিনের দুর্দান্ত শট মঙ্গোলিয়ান গোলরক্ষকের দেয়ালে আটকায়।

ম্যাচের ৭১তম মিনিটে রিমনের ক্রসে জামালের ফ্লিক একটুর জন্য লক্ষ্যভেদ করনি। ৯৫তম মিনিটে ম্যাচের সবচেয়ে ভালো সুযোগটি পেয়েছিলেন রায়হান। গোলবারের সামনে থেকে তার নেয়া শটটি লক্ষ্যে ছিল না। শেষে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।

Tags: জামালফিফা প্রীতি ম্যাচবাংলাদেশমঙ্গোলিয়ালিড স্পোর্টসসুমন
Previous Post

ক্যারিয়ারসেরা অলরাউন্ডার ও বোলিং র‌্যাঙ্কিংয়ে সালমা

Next Post

‘আমাদের এখনই গ্রাউন্ড ওয়াটারের ম্যাপিং করতে হবে’

Next Post
বাংলাদেশের একজন নারী সংবাদ প্রতিবেদক ক্যামেরার সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমাদের এখনই গ্রাউন্ড ওয়াটারের ম্যাপিং করতে হবে’

শাকিব খানের জন্মদিন উদযাপন, বাংলাদেশি শিল্পীদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউইয়র্কে শাকিব খানের জন্মদিন পালন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT