চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোড়া খুনের ঘটনায় আকাশের ৭ দিনের রিমান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:15 অপরাহ্ন 28, মার্চ 2022
in বাংলাদেশ
A A
আসামি ও পুলিশ সদস্যদের সঙ্গে ছবি, জোড়া খুনের মামলার রিমান্ডে আকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর শাজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজ ছাত্রী সামিয়া প্রীতি হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া মাসুম মোহাম্মদ আকাশের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার বিরুদ্ধে ১৫ দিনের রিমান্ডের আবেদন করে তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রোববার সকালে ‘মূল ঘাতক’ হিসেবে আকাশকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া ‘মূল ঘাতক’ মাসুম মোহাম্মদ আকাশ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন বলে জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

ডিএমপির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানান, সে কিলিং মিশনে ছিল। আসামী নিজেই শিকার করেছে। আসামী বর্ডার দিয়ে পালানোর চেষ্টা করছিল। তার পূর্ববর্তী পরবর্তী আচরণ, তাৎক্ষণিক কার্যক্রম, পালানোর সময় তার কর্মকাণ্ড, সিসিটিভি এবং তার মোটরসাইকেলের ব্যবহারসহ সব কিছু মিলিয়ে আমরা নিশ্চিত হয়েই তাকে গ্রেপ্তার করেছি।

গত ২৪ মার্চ রাজধানীর উত্তর শাহজাহানপুরের আমতলা এলাকায় দুর্বৃত্তের এলোপাতাড়ি ছোড়া গুলিতে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতি নিহত হন।

রাত ৯টা ৫০ মিনিটের দিকে খিলগাঁও রেলগেটের সিগনালের জন্য জাহিদুল ইসলাম টিপুর গাড়িটি রেলগেটের কাছাকাছি বাটার দোকানের সামনে দাঁড়িয়ে ছিল। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তের এলাপাতাড়ি গুলি। গুলিবিদ্ধ টিপুকে প্রথমে শাহজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোলাগুলির ঘটনার সময়ে পাশ দিয়ে যাওয়া রিকশা আরোহী কলেজ ছাত্রী প্রীতি গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

 

Tags: কলেজ ছাত্রী সামিয়া প্রীতি
Previous Post

পানিতে দুর্গন্ধ, ভোগান্তিতে বাংলামোটর ও মগবাজারের বাসিন্দারা

Next Post

টোয়াবের পর্যটন মেলা শুরু ৩০ মার্চ

Next Post
টোয়াবের পর্যটন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

টোয়াবের পর্যটন মেলা শুরু ৩০ মার্চ

তিন যুবকের ছবি, একজন sunglasses পরা, অন্যজন বাইক চালাচ্ছে, তৃতীয়জন হিজাব পরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাক-মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেল তৃতীয় শিক্ষার্থীও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT