চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুটের পদত্যাগ দাবি সাবেক ইংলিশ অধিনায়কদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:54 পূর্বাহ্ন 28, মার্চ 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
অ্যাশেজের জন্য ইংল্যান্ডের ক্রিকেট দলের সদস্যরা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজে ভরাডুবির পর কোচের পদ হারানো ক্রিস সিলভারউড। নির্বাচক প্যানেলেও আসে পরিবর্তন। জো রুটের অধিনায়কত্ব অবশ্য ঠিকই টিকে গিয়েছিল। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর অধিনায়কের পদ থেকে রুটের পদত্যাগের দাবি জানিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়করা।

গ্রানাডা টেস্টে ক্যারিবীয়দের বিপক্ষে ১০ উইকেটে হারের পর টেস্ট সিরিজ হারে ইংল্যান্ড। টেস্ট অধিনায়ক হিসেবে এটি রুটের ২৪তম হার। তার উপরে টেস্টে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি হারের মুখ দেখেছেন গ্রায়েম স্মিথ (২৯) ও স্টিভেন ফ্লেমিং (২৭)।

একটি পত্রিকার কলামে সাবেক অধিনায়ক মাইক আথারটন লিখেছেন, ‘রুটের অধিনায়কত্ব অচল। তার অধীনে দল টানা ৫ সিরিজে জেতেনি। সর্বশেষ ১৭ টেস্টের ভেতর কেবল একটিতে জিতেছে। সামর্থ্য থাকার পরেও এটি দলের জন্য জঘন্যভাবে ছুটে চলা।’

রুটের নেতৃত্ব থেকে সরে যাওয়া যে দলে দ্রুতই আমূল পরিবর্তন আনবে না, সেটিও স্পষ্ট করে দেন ইংল্যান্ডকে বাজে দল আখ্যা দেয়া আথারটন।

‘প্রথম শ্রেণির ক্রিকেটকে অবহেলার মূল্য ইংল্যান্ডকে দিতে হচ্ছে। এমন সময় আসে যখন একজন অধিনায়কের নতুন কিছু বলার থাকে না। তার খেলোয়াড়দের অনুপ্রাণিত করার নতুন কোনো কৌশল থাকে না। থাকে না ভিন্ন সুর ও ধরণ।’

আরেকটি পত্রিকার কলামে সাবেক অধিনায়ক নাসির হুসেইন স্কোয়াড থেকে জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডকে বাদ দেয়াকে একটি জবরদস্তিমূলক সিদ্ধান্ত হিসেবে দাবি করেছেন। তার মতে, রুটের সঙ্গে অ্যান্ড্রু স্ট্রিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন নির্বাচক প্যানেল, পল কলিংউড ও নির্বাচক জেমস টেলরের দল নির্বাচনে ‘জি হুজুর’ ভূমিকা ছিল।

‘রুট একজন বিশ্বমানের ব্যাটসম্যান এবং খুব পছন্দের একজন ছেলে। তবে আমি মনে করি, অধিনায়ক হিসেবে খেলার জন্য তার সহজাত মানসিকতা ছিল না।’

আগামী জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের বেন স্টোকসকে অধিনায়ক হিসেবে যোগ্য মনে করে নাসির হুসেইন কলামে লিখেছেন, ‘জো (রুট) যদি নিজেই পদত্যাগের সিদ্ধান্ত না নেন, তাহলে সিদ্ধান্তটা তার হাত থেকে সরিয়ে নেয়া উচিৎ। তারপর নতুন কোচের উচিৎ বেন স্টোকসের সঙ্গে বসা এবং তাকে জিজ্ঞাসা করা যে তিনি মানসিকভাবে কোন অবস্থায় আছেন? কোচের যদি তার কাছ থেকে শোনা কথা পছন্দ করেন, তবে স্টোকসের দায়িত্ব পাওয়া উচিৎ।’

ইংল্যান্ডের ধারাবাহিক টেস্ট বিপর্যয় নিয়ে আরেক সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনও লিখেছেন কলাম। তার মতে, রুটের অধিনায়কত্ব যথেষ্ট ভালো ছিল না এবং তিনি ধারাবাহিকভাবে কৌশল অবলম্বনে ব্যর্থ হয়েছেন।

‘জো’র নিজেকে প্রশ্ন করতে হবে যে তার পরের দেড় বছর নিজেকে চালানোর শক্তি আছে কি না। শেষ পর্যন্ত আমাদের প্রশ্ন তুলতে হবে জো রুট আর অধিনায়ক না থাকলে ইংল্যান্ড কতটা খারাপ হবে? যদি তার শক্তি থাকে এবং একজন নতুন কোচ তাকে আগের কোচদের চেয়ে বেশি সাহায্য করতে পারে, তাহলে হয়তো সে ভালোভাবে ফিরে আসতে পারে। কিন্তু আমি নিশ্চিত নই।’

এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারের পর জো রুট বলেছেন, ‘যেভাবে শেষ হল তা নিয়ে হতাশা রয়েছে। কারণ আমি মনে করি এই সিরিজজুড়ে আমরা সত্যিই কিছু ভালো ক্রিকেট খেলেছি। যদি আমরা শিখতে থাকি এবং একটি দল হিসেবে উন্নতি করতে থাকি, যদি জিততে শুরু করি, তাহলে আমাদের সেই পদ্ধতিটি ধরে রাখতে হবে।’

Tags: ইংল্যান্ডভনরুটলিড স্পোর্টস
Previous Post

মেসির অবসর নিয়ে স্কালোনির সাফ কথা

Next Post

কানাডার সাস্কাটুনে স্বাধীনতা দিবস পালিত

Next Post
সাস্কাটুনে বাংলাদেশ স্বাধীনতা দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার সাস্কাটুনে স্বাধীনতা দিবস পালিত

বাংলাদেশের পতাকা উত্তোলন ও উপস্থিত মানুষের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার ব্রাম্পটন সিটি হলে বাংলাদেশের পতাকা উত্তোলন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT