চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে ক্যাশলেস দেশে পরিণত করছে ‘নগদ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:11 অপরাহ্ন 27, মার্চ 2022
in অর্থনীতি
A A
বাংলাদেশে ক্যাশলেস অর্থপ্রদান নিয়ে আলোচনা করছে বিশিষ্ট ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশকে একটি ক্যাশলেস দেশে পরিণত করতে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ অনন্য সাধারণ ভুমিকা রাখছে বলে মন্তব্য করেছেন বিভিন্নখাতের শীর্ষ কর্মকর্তারা।

তারা বলেন, ইলেক্ট্রনিক কেওয়াইসি প্রবর্তণসহ ডিজিটাল লেনদেনে মাত্র সাড়ে তিন বছরে যে অনন্য সাধারণ কৃতিত্ব ‘নগদ’ দেখিয়েছে তা নিঃসন্দেহে অনুকরণীয় দৃষ্টান্ত। তিন বছর পূর্তিতে ‘নগদ’-কে শুভেচ্ছা জানিয়ে এমন সব মন্তব্য করেছেন তারা।

২০১৯ সালের ২৬ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘নগদ’-এর বাণিজ্যিক কার্যক্রম উদ্বোধন করেন। তখন থেকেই ইলেক্ট্রনিক কেওয়াইসির মাধ্যমে হিসাব খোলার প্রচলন করে চমক সৃস্টি করে ‘নগদ’। তারপর একে একে নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে ‘নগদ’-এর নিবন্ধিত গ্রাহক এখন ছয় কোটির বেশী। বাজারে প্রতিযোগিতা নিশ্চিত করাসহ সাশ্রয়ী মূল্যে সেবা দিচ্ছে ‘নগদ’।

‘নগদ’ তিন বছরের মধ্যে যে পরিমান অর্জন করতে পেরেছে এটি নিঃসন্দেহে যে কারো জন্যে অনুকরণীয় দৃষ্টান্ত হবে বলে মনে করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি বলেন, “প্রতিদিন সাতশ কোটি টাকার লেনদেন, ছয় কোটি মানুষকে গ্রাহক হিসেবে পাওয়া এবং একই সঙ্গে প্রাথমিক বৃত্তি অথবা উপবৃত্তি কিংবা সরকারের প্রণোদনা ও গ্রাহক ‘নগদ’-এর মাধ্যমে পেয়েছে। এই সামগ্রিক কার্যক্রম গুলোকে ত্রুটিহীনভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া – প্রায় অসাধ্য একটি কাজ। যেটি স্বক্ষমতার সাথে করেছে ‘নগদ’।

তিনি বলেন, বাংলাদেশকে একটি কাগজের মুদ্রাবিহীন দেশে পরিণত করতে ‘নগদ’ অসাধারণ ভূমিকা পালন করছে এবং সামনের দিনেও তারা উদ্ভাবনী সেবার মাধ্যমে গ্রাহক আকৃষ্ট করতে স্বক্ষম হবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “মাত্র তিন বছরে ছয় কোটিরও বেশি গ্রাহকের ‘নগদ’ সেবা গ্রহন বিশ্বে এক অনন্য দৃষ্টান্ত। বিভিন্ন ধরণের ভাতা ও শিক্ষাবৃত্তিসহ করোনাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর জরুরি আর্থিক সহায়তা কর্মহীন পঞ্চাশ লক্ষ পরিবারের কাছে নির্ভুলভাবে, দ্রুততা এবং স্বচ্ছতার সাথে যার যার অ্যাকাউন্টে পৌঁছে অনন্য দৃষ্টান্ত তৈরি করেছে নগদ।”

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেন, ‘নগদ’ ভবিষ্যতে লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশের অহংকার হবে।

দেশের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস খাতে স্বল্প সময়ে বড় রকমের পরিবর্তন নিয়ে আসতে পেরেছে বলে বিভিন্ন মহল থেকে বেশ সুনাম কুড়িয়েছে ‘নগদ’। ‘নগদ’-এর ই-কেওয়িইসি’র উদ্ভাবন ইতিমধ্যে অনেক সরকারি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান অনুসরণ করছে। যা আর্থিক ডিজিটালাইজেশনের পুরো গতিপথ বদলে দিয়েছে।

দেশের যে কোনো মোবাইল ফোন থেকে *১৬৭# ডায়াল করে খুব সহজেই ‘নগদ’-এর অ্যাকাউন্ট খোলা যাচ্ছে। বিশ্বের বুকেই এটি এক বিরল ঘটনা।

গ্রামীণফোন লিঃ এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, ‘নগদ’-এর যাত্রার সময় থেকেই অনেক উদ্ভাবনী শক্তির আয়োজন ছিল।

বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ‘নগদ’-এর সাফল্য কামনা করে বলেন, “করোনাকালে এক জায়গা থেকে অন্য জায়গায় সুলভে অর্থ স্থানান্তরে ‘নগদ’-এর ভূমিকা ছিল অনেক।”

‘নগদ’-কে শুভেচ্ছা জানিয়ে ইস্টার্ণ ব্যাংক লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলী রেজা ইফতেখার বলেন, “প্রান্তিক মানুষকে ব্যাংকিং সেক্টরে নিয়ে আসতে ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া বিকল্প নেই। ডাক বিভাগ এবং কিছু তরুণ উদোক্তার গড়ে তোলা ডিজিটাল পেমেন্ট সমস্যার সমাধান ‘নগদ’ খুব অল্প সময়ে বাংলাদেশের প্রতিটি নাগরিকের কাছে তাদের সেবা পৌঁছে দিতে পারবে বলে আমার বিশ্বাস।”

স্যাটেলাইট চ্যানেল ডিবিসি নিউজ’র প্রধান সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের মতে, “আস্থা অভিজ্ঞতা এবং সততার অভাবে যখন বাংলাদেশের মানুষ ক্যাশলেস সোসাইটির অনেক সংস্থা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সেই সময় ডাক বিভাগের সহযাত্রী হিসেবে ‘নগদ’ যাত্রা শুরুর মধ্য দিয়ে ক্যাশলেস সোসাইটি হিসেবে নিজেদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।”

ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুর্শেদ বলেন, ফিনটেক ইন্ড্রাস্টি ডিজিটাল বাংলাদেশের একটি মাইলফলক। আর ‘নগদ’ গোটা ফিনটেক ইন্ড্রাস্টিতেই নতুন মাইলফলক তৈরী করেছে।

‘নগদ’-এর সাশ্রয়ী সেবা বাজারে যেমন একচেটিয়াত্ব ভাঙতে সক্ষম হয়েছে তেমনি যেকোন মোবাইল থেকে সহজে অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু, ফ্রি ইউটিলিটি বিল প্রদান, বাজারে প্রচলিত চার্জের অর্ধেক খরচে ক্যাশ-আউট করার সুবিধা গ্রাহকের কাছে ‘নগদ’-কে জনপ্রিয় করে তুলেছে।

এছাড়া অর্থ মন্ত্রনালয়ের অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার, এটিএন নিউজ-এর প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহা, পাঠাও-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব ফাহিম আহমেদ তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘নগদ’-কে শুভেচ্ছা জানান।

Tags: নগদনগদ অফার
Previous Post

ইউক্রেনের বেশিরভাগ শিশুকে পালাতে হয়েছে: ইউনিসেফ

Next Post

চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের কর্মীদের নিয়ে বাড়ছে উদ্বেগ

Next Post
চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের দূরদর্শী দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের কর্মীদের নিয়ে বাড়ছে উদ্বেগ

বাংলাদেশের জাতীয় পতাকার আলোয় ঝলমলে দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পুকুরের তলদেশে ঝলমলে লাল সবুজের পতাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT