চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:54 অপরাহ্ন 24, মার্চ 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রতিনিধিরা বৈঠকে অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশের রোহিঙ্গা সমস্যাসহ বিশ্বব্যাপী শরণার্থী সমস্যার সমাধান এবং জলবায়ুর পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আজ বৃহস্পতিবার বঙ্গভবনে বাংলাদেশে নবনিযুক্ত ছয়টি দেশের অনাবাসিক রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ তাদের পরিচয়পত্র পেশ করার সময় তিনি একথা বলেন।

অনুষ্ঠানের পর রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, বাংলাদেশে নিযুক্ত পাঁচ রাষ্ট্রদূত এবং একজন হাইকমিশনার আজ রাষ্ট্রপতির কাছে তাদের পরিচয়পত্র পেশ করেন।

তারা হলেন মাল্টার হাইকমিশনার রুবেন গাউসি এবং পাঁচ রাষ্ট্রদূত কিরগিজ প্রজাতন্ত্রের আসউইন ইসায়েভ, ফিনল্যান্ডের রিতভা কাউকু-রোন্ডে, সিয়েরা লিওনের রশিদ সেসে, হাঙ্গেরির আন্দ্রাস লাসজলো কিরালি এবং কলম্বিয়ার মারিয়ানা পাচেকো মন্টেস।

বঙ্গভবনের দূতদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি হামিদ আশা করেন নতুন দূতগণ তাদের দায়িত্ব পালনকালে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে  কাজ করবেন।

তিনি বলেন, বাংলাদেশ উন্নয়ন অংশীদারদের সহযোগিতায় এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। এছাড়া নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে প্রশংসিত হয়েছে।

তথ্য প্রযুক্তির কারণে গোটা বিশ্ব এখন পরস্পর নির্ভশীল উল্লেখ করে রাষ্ট্রপ্রধান  বলেন, ‘নিজ নিজ দেশের উন্নয়ন সম্ভাবনাকে কাজে লাগাতে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা অপরিহার্য।

এসময় পৃথকভাবে সাক্ষাৎকালে দূতগণ বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ও শান্তি মিশনে ভূমিকার ও প্রশংসা করেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এর একটি চৌকস দল তাদের গার্ড অব অনার প্রদান করে।

Tags: রাষ্ট্রপতি আবদুল হামিদরোহিঙ্গা সমস্যা
Previous Post

পূর্ব ইউরোপে সামরিক শক্তি দ্বিগুণ করবে ন্যাটো

Next Post

টিসিবি’র ট্রাকের সামনে প্রতিদিনই ঘটছে অনিয়ম

Next Post
টিসিবি ট্রাকের সামনে ভিড়, মানুষ পণ্য নিতে অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টিসিবি’র ট্রাকের সামনে প্রতিদিনই ঘটছে অনিয়ম

আরব আমিরাত

রেমিট্যান্স যোদ্ধাদের জন্য প্রয়োজন ভোগান্তিহীন সেবা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT