চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষদিনের রোমাঞ্চের অপেক্ষায় লাহোর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:09 অপরাহ্ন 24, মার্চ 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং করছে, একজন আম্পায়ার দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিজ নির্ধারণী শেষ টেস্টের চতুর্থ দিনে পাকিস্তানের বিপক্ষে তিন উইকেট খরচায় ২২৭ রান তুলে ৩৫১ রানের লক্ষ্য দিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। জবাবে শেষবেলায় কোনো উইকেট না হারিয়ে ৭৩ রান তুলে দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা।

পঞ্চম দিনে জিততে পাকিস্তানের চাই আরও ২৭৮ রান, অস্ট্রেলিয়ার চাই ১০ উইকেট। প্রথম দুই টেস্ট ড্র হওয়ায় সিরিজে এখন সমতা। শেষদিনের রোমাঞ্চ অপেক্ষায় এখন লাহোর।

সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া- ৩৯১ ও ২২৭/৩ (ইনিংস ঘোষণা); পাকিস্তান-২৬৮ ও ৭৩/০ (চতুর্থ দিন শেষে)

তৃতীয় দিনে পাকিস্তানকে প্রথম ইনিংসে ২৬৮ রানে থামিয়ে ১৬৪ রানে এগিয়ে থেকে শেষবেলায় ১১ রান তুলে খেলা শেষ করেছিল অজিরা।

চতুর্থ দিনে ডেভিড ওয়ার্নার অর্ধশতক তুলে ফেরেন। সঙ্গী উসমান খাজা ছিলেন অবিচল। ক্যারিয়ারের ১১তম শতক তুলে খাজা অপরাজিত থাকেন ১০৪ রানে।

মার্নাস লাবুশেনের ব্যাট থেকে আসে ৩৬ রান। পরে স্টিভেন স্মিথ ১৭ রান তুলে ফিরলে শেষদিকে দ্রুত ব্যাট চালিয়ে সাড়ে তিনশ পর্যন্ত যায় প্যাট কামিন্সের দল।

সিরিজে এখন পর্যন্ত কোনো টেস্টে রেজাল্ট না হওয়ায় পাকিস্তান সফরে প্রথম জয়ের লক্ষ্যে আগ্রাসী মনোভাব নিয়ে বল করে গেছে অজি দল। তবে পাকিস্তানি ব্যাটারদের কাছে হতাশ হতে হয়েছে।

পঞ্চম দিনে ৬৯ বলে ২৭ রানে থাকা আব্দুল্লাহ শফিক এবং ৯৩ বলে ৪২ রানে থাকা ইমাম-উল-হক জয়ের লক্ষ্যে ছুটতে নামবেন।

Tags: ইমাম-উল-হকউসমান খাজাকামিন্স
Previous Post

শাকিবের সদস্যপদ বাতিলের খবরটি ‘পুরোপুরি ভিত্তিহীন’

Next Post

বঙ্গবন্ধুর সমাধিতে ডিপ্লোম্যাটিক কোর সদস্যদের শ্রদ্ধা

Next Post
বঙ্গবন্ধুর সমাধিতে ডিপ্লোম্যাটিক কোর সদস্যদের শ্রদ্ধা নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর সমাধিতে ডিপ্লোম্যাটিক কোর সদস্যদের শ্রদ্ধা

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তৃতা দিচ্ছেন, পেছনে সংবাদপত্রের পত্রিকা ও মাইক্রোফোন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপিকে দুর্বল ভাবা আওয়ামী লীগের ভুল: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT