চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোর আয়োজনে নাটকীয় মোড়, লড়াইয়ের মঞ্চে রাশিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:08 পূর্বাহ্ন 24, মার্চ 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ইউরো ট্রফি প্রদর্শনী, রাশিয়া ও ইউরো ফুটবল প্রতিযোগিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন কিছু হওয়ার সম্ভাবনা বলতে গেলে ছিলই না। তাই যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডের ২০২৮ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের আয়োজক হওয়াটাকে অবধারিত বলেই মনে হচ্ছিল। কিন্তু আকস্মিকভাবে আয়োজক হওয়ার লড়াইয়ে নেমে পড়েছে রাশিয়া।

গত বুধবার শেষ হয়েছে ইউরো আয়োজনের জন্য লড়াই করার সময়সীমা। এদিনই উয়েফা নিশ্চিত করেছে, তুরস্কের সঙ্গে রাশিয়া ২০২৮ অথবা ২০৩২ সালের ইউরো টুর্নামেন্ট আয়োজনে তাদের আগ্রহের কথা জানিয়েছে।

ইউক্রেনে সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে রাশিয়ার সকল ক্লাব ও জাতীয় দলকে নিষিদ্ধ ঘোষণা করেছে ফিফা ও উয়েফা। ফলে ইউরোতে দেশটির জন্য লড়াই করা অসম্ভব হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছিল। তবে ইউরোপীয় ফুটবলের গভর্নিং বডিও নিশ্চিত করেছে, যে রাশিয়াকে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা সত্ত্বেও টুর্নামেন্টের জন্য লড়াই করা থেকে তাদের বিরত রাখার জন্য বর্তমানে কোনো নিয়ম নেই। তবে নতুন নিষেধাজ্ঞা এখনো প্রয়োগ করা যেতে পারে।

যুক্তরাজ্যের অন্তর্ভুক্ত চার দেশ ইংল্যান্ড, স্কটল্যান্ড, নর্থ আয়ারল্যান্ড, ওয়েলস এবং আয়ারল্যান্ড আয়োজক হিসেবে ফাঁকা মাঠেই গোল দিতে বসেছিল। ইউরোপ মহাদেশের সবচেয়ে বড় ফুটবল আসর আয়োজনে প্রতিপক্ষ হিসেবে এবার তাদের রাশিয়া বাধা পার হতে হবে।

কোনো কারণে ২০২৮ সালের ইউরোর আয়োজক হওয়ার সুযোগ হাতছাড়া হতে পারে এমন চিন্তা থেকেই ২০৩২ সালের জন্যও রাশিয়ান ফুটবল ইউনিয়ন (আরএফইউ) লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। ইতালি ইউরো ২০৩২ সালে ইউরোক আয়োজক হওয়ার জন্য প্রতিযোগিতা করবে বলে আশা হচ্ছে। তাদেরও শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে বলে মনে হয়নি। এখানেও তাদের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে রাশিয়া।

একইদিন গত বুধবার আরএফইউ নির্বাহী কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আরএফইউ বোর্ডের সদস্য সের্গেই আনোখিন একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমরা ২০২৮ এবং ২০৩২ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ আয়োজনের জন্য লড়াই করতে যাচ্ছি।’

Tags: আয়ারল্যান্ডইউরো-২০২৮ইংল্যান্ডউয়েফাওয়েলসতুরস্কনর্থ আয়ারল্যান্ডরাশিয়ালিড স্পোর্টসস্কটল্যান্ড
Previous Post

ইউক্রেনে রুশ সাংবাদিক নিহত

Next Post

মানবতাবিরোধী অপরাধ: জামায়াত নেতা খালেক মণ্ডলসহ দুইজনের মৃত্যুদণ্ড

Next Post
সাদা প্রাচীন স্থাপনা ও সবুজ উদ্যানের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবতাবিরোধী অপরাধ: জামায়াত নেতা খালেক মণ্ডলসহ দুইজনের মৃত্যুদণ্ড

দূষিত পানিতে মৃত মাছের দেহ, জল দূষণের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিনিয়ত দূষিত হচ্ছে পানি, বিপন্ন হচ্ছে জীবন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT