চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইতে দীপু হাজরার ‘বোকা কোথাকার’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:12 অপরাহ্ন 22, মার্চ 2022
in বিনোদন
A A
দীপু হাজরার 'বোকা কোথাকার' অনুষ্ঠানের অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

টেলিভিশন নাটকের জনপ্রিয় নির্মাতা দীপু হাজরা। তার নাটকে ওঠে আসে গ্রাম বাংলার মানুষের গল্প, মধ্যবিত্ত মানুষের গল্প। হাসি কান্না আর নানা ধরনের আবেগের ভেতর দিয়ে তিনি বিনোদিত করেন দর্শককে।

বুধবার (২৩ মার্চ) চ্যানেল আইতে সম্প্রচার হবে তার নতুন টেলিফিল্ম ‘বোকা কোথাকার’। এর গল্পটিও তেমনই মধ্যবিত্ত জীবনের নানা টানাপোড়েনের গল্প। এদিন দুপুর ৩টা ৫ মিনিটে দর্শক যা দেখতে পারবেন।

দীপু হাজরার ‘বোকা কোথাকার’ টেলিফিল্মটি রচনা করেছেন সুস্ময় সুমন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন, সমাপ্তি মাসুক, ললনা নূর, নিথর মাহবুব, হিল্লোল সরকার, এ আর পিয়াস, পনির শিকদার প্রমূখ। টেলিফিল্মটি প্রযোজনা করেছে ১৯৫২ এন্টারটেইনমেন্ট।

টেলিছবির গল্পে দেখা যাবে, জাবেদ আর মীরার টানাটানির সংসার। সম্প্রতি জাবেদের অফিসে ঠিকমতো বেতন হচ্ছে না। তাতে করে ওদের অবস্থা আগের চেয়ে আরো বেশি খারাপের দিকে মোড় নিয়েছে। মীরা জাবেদকে বারবার বলে চলেছে এই চাকরি বাদ দিয়ে অন্য কোনো চাকরির খোঁজ করতে। কিন্তু জাবেদ তা করছে না। সে তার বিবেকের কাছে পরিচ্ছন্ন থাকতে চায়। যে অফিসে এতদিন সে চাকরি করেছে, তারা আজ ক’মাস বেতন দিতে পারছে না বলে সেই অফিস ছেড়ে চলে যাওয়ার পক্ষপাতি নয় সে। স্বামীর এসব ছেলেমানুষী সিদ্ধান্তে অভিমান করে মীরা। অভিমান করে স্বামীকে ‘বোকা কোথাকার’ বলে কটাক্ষ করে!

ঘর ভাড়া থেকে মুদি দোকান, চারপাশে যখন দেনার পাহাড়- তখন হঠাৎ একদিন রাস্তার মাঝে কলেজ জীবনের বন্ধু সুমনের সাথে দেখা হয় জাবেদের। সুমন অনেক বছর দেশের বাইরে ছিল, আজও বিয়ে করেনি। জাবেদ খুশি হয়ে তাকে বাসায় নিয়ে আসে। জাবেদ, সুমন আর মীরা একসাথে পড়াশোনা করেছে, কাজেই পুরানো বন্ধুকে দেখে খুশি হয়ে ওঠে মীরাও। কিন্তু এর কদিন পর থেকেই শুরু হয় টানাপোড়েন। সুমন মীরাকে জানায় যে সে আজও মীরাকে ভালোবাসে। মীরা যদি চায় সে এখনও ওকে বিয়ে করতে প্রস্তুত আছে! বন্ধুর মুখে এসব কথা শুনে মীরা প্রথমে মজার ছলে নিলেও সুমন নিজের সিদ্ধান্তে অটল থাকে। এদিকে স্বামীর নানা বোকামিতে ধীরে ধীরে অতিষ্ট হয়ে ওঠে মীরা। সুমন নিজে থেকে ওদের বাড়িভাড়া, মুদির বিল সব দিয়ে দিতে থাকে। এতে করে বোকাসোকা জাবেদ কিছু না বুঝলেও মীরা কেন যেন ছোট হয়ে যেতে থাকে সুমনের কাছে। দারিদ্রতা মীরাকে অসহায় করে তোলে। সে হারিয়ে ফেলতে থাকে নিজের বিচারবুদ্ধি। দুর্বল হয়ে পড়ে পুরানো বন্ধু সুমনের ওপর।

এদিকে জাবেদ একদিন সুমনের সঙ্গে দেখা করে। কথা প্রসঙ্গে জানায়, কলেজে সুমন তার খাতা দেখে পাস করলেও আজ সে ধনী। আর তার অবস্থা হয়েছে নাজেহাল। কিন্তু এরপরেও নিজেকে একজন জয়ী মানুষ বলেই মনে করে জাবেদ, কারণ সে মীরাকে জয় করতে পেরেছে। তার মুখে এমন সহজ কথা শুনে মনে মনে হাসে সুমন। বলে যে, সে চাইলে এখনই মীরাকে জাবেদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারে। কারণ তার কাছে আছে বিত্তের সুখ আর প্রাচুর্য। তাই জাবেদ যদি চায় সে ব্যাপারটা ঘটিয়ে দেখাতে পারে। বন্ধুর প্রস্তাবে কেন যেন রাজি হয়ে যায় জাবেদ। দেখা যাক নিজের প্রাচুর্যের বিনিময়ে কীভাবে সুমন মীরাকে তার জীবন থেকে কেড়ে নেয়? সুমন মীরার দারিদ্রতার সুযোগ নিয়ে ওকে লোভ দেখায় তার সঙ্গে বিদেশে পাড়ি জমাতে। মীরা সত্যি সত্যি স্বামীকে ছেড়ে সুমনের সাথে বিদেশে পাড়ি জমাবে?

এমন গল্প নিয়েই এগিয়ে চলে ‘বোকা কোথাকার’ টেলিফিল্মটির গল্প। জানতে হলে চোখ রাখতে হবে চ্যানেল আইয়ের পর্দায়।

Tags: ইমনচ্যানেল আইটেলিফিল্মদীপুদীপু হাজরানিথর মাহবুবপনির শিকদারলিড বিনোদনসমাপ্তি মাসুক
Previous Post

দেশের প্রথম ডিজিটাল হেলথ অ্যাগ্রেগেটর প্ল্যাটফর্ম ‘হেলথ হাব’

Next Post

পশ্চিমবঙ্গে তৃণমূল নেতা নিহতের পর ১০ জনকে পুড়িয়ে হত্যা

Next Post
Burned vehicle and debris after fire incident in West Bengal. Channel i News - চ্যানেল আই নিউজ

পশ্চিমবঙ্গে তৃণমূল নেতা নিহতের পর ১০ জনকে পুড়িয়ে হত্যা

বাংলাদেশি ক্রিকেটার ও রাজনীতিবিদ একসঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সিরিজের মাঝপথে কাউকে ছাড়ার সুযোগই নেই’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT