চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সত্য ঘটনা অবলম্বনে দোদুলের নতুন ওয়েব ফিল্ম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:55 অপরাহ্ন 21, মার্চ 2022
in বিনোদন
A A
বাংলাদেশের বিভিন্ন চরিত্রের অভিনেতাদের ছবি, সত্য ঘটনা অবলম্বনে. Channel i News - চ্যানেল আই নিউজ

পরীক্ষিত নির্মাতা গোলাম সোহরাব দোদুল। গত দুই দশক ধরে বাংলা নাটকে দাপুটের সঙ্গে কাজ করছেন তিনি। ছোট পর্দায় তার দীর্ঘ দিনের অভিজ্ঞতা, ‘সাপলুডু’ দিয়ে সিনেমাতেও সেই সামর্থ জানান দিয়েছেন ভালো করেই। ওটিটিতেও কম যান না দোদুল। এরইমধ্যে নির্মাণ করেছেন নীল দরোজা, ছক, ডার্ক রুম- এর মতো ওয়েব কন্টেন্ট।

এবার সত্য ঘটনা অবলম্বনে আরো একটি ওয়েব ফিল্ম নিয়ে আসছেন এই নির্মাতা। চ্যানেল আই অনলাইনকে দোদুল জানান, তার নতুন ওয়েব ফিল্মটির নাম ‘কালো প্রজাপতি’। সত্য ঘটনা অবলম্বনে এটি তৈরী হয়েছে। দর্শক এটি দেখতে পারবেন ওটিটি প্লাটফর্ম বিঞ্জ এ।

নির্মাতা বলেন, এরইমধ্যে শেষ হয়েছে ‘কালো প্রজাপতি’র শুটিং। শিগগির স্ট্রিমিং হবে ওয়েব ফিল্মটি। চলতি সপ্তাহেই পোস্টার, টিজার ও ট্রেলার দেখতে পারবেন দর্শক।

দোদুলের চরিত্রে অভিনেতা একটি সোফায় বসে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
‘কালো প্রজাপতি’র একটি দৃশ্যে মনোজ

‘কালো প্রজাপতি’র গল্প নিয়ে দর্শকদের আগেই কোনো আভাস দিতে না চাইলে এর প্রেক্ষাপট নিয়ে দোদুল বলেন, ওয়েব ফিল্মটির গল্পটি পুরোপুরি সত্য ঘটনা অবলম্বনে, তবে ফিকশনের খাতিরে কিছু পরিবর্তন থাকবে।

তিনি বলেন, ‘টনি মাইকেল গোমেজ নামে আমার এক বন্ধু আছেন, যিনি শিশু অধিকার নিয়ে কাজ করেন। ড্রাগ এবিউস হয়, এরকম বহু ছিন্নমূল শিশুদের নিয়ে সে কাজ করে। ড্রাগ নিতে নিতে বাচ্চাগুলো এক সময় ড্রাগ ডিস্ট্রিবিউট করে, এমন রেকেটের সাথে জড়িয়ে যায়। এরকমই একটি ছেলে নয়ন। যে ড্রাগ নিতে নিতে একটা সময় ড্রাগ রেকেটের সাথে জড়িত হয়। সেই রেকেট থেকে বহুজনকে উদ্ধার করে রিহ্যাব সেন্টারে নিয়ে আসে এক প্রফেসর। তাদের সুস্থ জীবনে ফিরিয়ে আনে। কিন্তু নয়ন ছেলেটাকে মিস করে যায় তারা। মূলত নয়নের নিখোঁজ হওয়াকে কেন্দ্র করেই গল্প এগিয়ে যাবে। তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। জনশ্রুতি আছে, একটা ড্রাগসের চালান নিয়ে নয়ন বর্ডারে যায়, পরবর্তীতে সে আর সেখান থেকে ফিরে আসতে পারেনি। আবার অনেকে বলে, ঢাকার ইন্টারনাল রেকেটের মাধ্যমেই তাকে মেরে ফেলা হয়েছে।

ফিল্মের শেষে আসল নয়নের ছবি ও তথ্যও থাকবে বলেও জানান দোদুল। তিনি বলেন, ছোট থেকে বড় হওয়া পর্যন্ত ‘কালো প্রজাপতি’তে চরিত্রদের আমরা দেখাবো। যেখানে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন অর্ষা, মনোজ, লুৎফর রহমান জর্জ, শরীফ সিরাজ, জয়ন্ত চ্যাটার্জী সহ ফ্রেশার বেশ কয়েকজন অভিনেতা।

দোস্তের হাতে বন্দুক, দুইজনের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ
‘কালো প্রজাপতি’র একটি দৃশ্যে শরীফ সিরাজ ও জয়ন্ত চ্যাটার্জী

ওয়েব ফিল্মটির নাম নিয়ে দোদুল বলেন, ‘কালো প্রজাপতি’ আমরা তাদেরকেই বলছি, যারা রঙহীন। এই সমাজে যারা নানান সুবিধা ভোগ করেন, তারাতো রঙিন প্রজাপতি। কিন্তু ওই ছিন্নমূল, ড্রাগ নেয়া শিশুরাতো এরকম সুবিধা থেকে বঞ্চিত। তাদের মাথার উপর কেউ নেই, দেশের ৫০ বছর হয়ে গেল- কিন্তু এদের নিয়ে ভাববার মতো কেউ নাই। তাই তাদেরকে ‘কালো প্রজাপতি’ বলছি।

নির্মাতা বলেন, বহুদিন ধরেই এরকম একটি গল্প নিয়ে কাজ করতে চেয়েছিলাম। এর আইডিয়া বিঞ্জ এর সাথে শেয়ার করা মাত্রই তারা আগ্রহী হন। এর মূল গল্প গোলাম সোহরাব দোদুলের। চিত্রনাট্য লিখেছেন খলিল জিবরান ও সেজান নূর। ‘কালো প্রজাপতি’র থিম সংটি গেয়েছেন গাল্লিবয় খ্যাত তবিব ও রানা।

Tags: অভিনয়অর্ষাগোলাম সোহরাব দোদুলজয়ন্ত চ্যাটার্জীবিঞ্জমনোজলিড বিনোদনলুৎফর রহমান জর্জশরিফ সিরাজসিনেমা
Previous Post

বৃষ্টির শেষে প্রথম জয়ের মুখ দেখল পাকিস্তান

Next Post

জনগণের অংশগ্রহণে বন সংরক্ষণে সফল হবে বাংলাদেশ: পরিবেশ মন্ত্রী

Next Post
আন্তর্জাতিক বন দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা, বন সংরক্ষণে জনগণের অংশগ্রহণের গুরুত্ব।. Channel i News - চ্যানেল আই নিউজ

জনগণের অংশগ্রহণে বন সংরক্ষণে সফল হবে বাংলাদেশ: পরিবেশ মন্ত্রী

জাহাঙ্গীর হত্যা: কুষ্টিয়ায় ৩ জনকে আমৃত্যু কারাদণ্ড 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT