চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিউইদের কাঁদিয়ে টিকে রইল ইংলিশদের সেমির স্বপ্ন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:45 অপরাহ্ন 20, মার্চ 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ড ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের বিশ্বকাপে ফের হতাশ হয়ে তাসমান সাগরে ডুবতে হয়েছে নিউজিল্যান্ডকে। আরও একবার আশা জাগিয়েও নাটকীয় ভেবে হেরেছে কিউইরা। কিউইদের বিপক্ষে ১ উইকেটের জয়ে সেমির রেসে টিকে রইল ইংল্যান্ড।

টসে হেরে আগে ব্যাট করে সোফি ডিভাইন ও ম্যাডি গ্রিনের সহায়তায় দু’শ পেরোয় আয়োজক দেশ। জবাবে রোমাঞ্চ জাগিয়ে ১৬ বল হাতে রেখে ১ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে হিদার নাইটের দল।

ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় কিউইরা। দলীয় ৬১ রানের মাথায় সুজি ব্যাট এর উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর অধিনায়ক সোফি ডিভাইন হাল ধরলে বড় সংগ্রহের দিকে এগোতে থাকে কিউইরা।

অধিনায়কের বিদায়ের পর ম্যাডি গ্রিনের ব্যাট থেকে আসে ধীর গতির অর্ধশতক। ৭৫ বলে ৫২ করে গ্রিন ফিরলে হাল ধরতে পারেনি কিউেইদের কোনো ব্যাটার। শেষ পর্যন্ত ৪৮.৫ ওভারে ২০৩ রান করে থামে নিউজিল্যান্ড।

ইংলিশদের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট তুলেছেন কাটে ক্রোস ও সোফি একলেস্টোন।

জবাবে ১৭ রানের মাথায় ড্যানি ওয়াটের উইকেট হারায় ইংল্যান্ড। এরপর অধিনায়ক হিদার নাইট ম্যাচের হাল ধরেন। ৫৩ বলে ৪২ রান করে অধিনায়ক ফিরলেও ন্যাট সাইভারের সাবধানী ব্যাটিংয়ে ম্যাচে ছিল ইংলিশরা।

১০৮ বলে ৬১ করে ন্যাট সাইভার ফিরলে চাপে পরে ইংল্যান্ড। শেষে দিকে দ্রুত উইকেট তুলে নিয়ে রোমাঞ্চ জাগায় কিউইরা। তবে অ্যানিয়া শারুবসোলের দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত জয়ের বন্ধরে নোঙ্গর ভিড়ায় নাইটের দল।

কিউইদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট তুলেছেন ফ্রান্সিস ম্যাকে।

এ জয়ে ৬ ম্যাচে ২ জয় ও ৪ হারে ৪ পয়েন্ট তুলে সেমির রেস থেকে ছিটকে গেল কিউইরা। বিপরীতে এক ম্যাচ কম খেলে সমান ৪ পয়েন্ট তুলে সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখল ইংলিশরা।

Tags: ইংল্যান্ডনিউজিল্যান্ডলিড স্পোর্টসসোফি ডিভাইনহিদার নাইট
Previous Post

লেখক ও সাংবাদিক দিলারা হাশেম মারা গেছেন

Next Post

করোনা টিকার চতুর্থ ডোজ দেবে ইংল্যান্ড

Next Post
বাংলাদেশে করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা টিকার চতুর্থ ডোজ দেবে ইংল্যান্ড

শেন ওয়ার্নের পরিবারের সদস্যরা তার শেষ বিদায় জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেন ওয়ার্নকে পরিবার ও বন্ধুরা জানাল বিদায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT