চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তার কথা শুনে মনে হলো বই পড়ছি..!

আদিত্য শাহীন by আদিত্য শাহীন
3:58 অপরাহ্ন 17, মার্চ 2022
in শিল্প সাহিত্য
A A
বইমেলায় উপচে পড়া ভিড়, হাজারো পাঠক বই কিনতে আসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বইমেলার মৌসুমে এই শহরে কিছুই হয় না। আমরা বাড়িয়ে বাড়িয়ে বলি। গ্রাম থেকে আসা একজন লেখক থাকার জায়গা পান না। আত্মীয় হাতড়ে বেড়ান। দুর্মূল্যের বাজারে এই ঢাকা শহরে বসবাসকারীদের মতো অসহায় আর নেই। এখানে মধ্যবিত্তরা নিকটাত্মীয়কেও খুব বেশি স্বাগত জানাতে সাহস করে না।

গ্রাম থেকে এক ভদ্রলোক বইমেলায় এসেছেন। বাস থেকে নেমে বইমেলা হয়ে আত্মীয়ের বাড়িতে পৌঁছেছেন। রাতে খাওয়া দাওয়ার পর তার আর মন টানেনি সেখানে থাকতে। তিনি এখানে সেখানে, ফুটপাতে, চায়ের দোকানে ঝিমিয়ে রাত কাবার করে পরদিন সকালে সোহরাওয়ার্দি উদ্যানে ঢুকেছেন। অনেক মানুষকে স্বাচ্ছন্দ্যে ঘুমোতে দেখে তিনিও ঘুমিয়েছেন। কিন্তু ঘুম থেকে উঠে হাতের ব্যাগটি আর পাননি। সেখানে তেমন কিছু ছিল না। আগের দিনে কেনা দুটি বই, লুঙ্গি আর গামছা। লোকটির সঙ্গে আমি কিছুক্ষণ হাঁটছিলাম বইমেলায়। তার কথা শুনে মনে হলো বই পড়ছি।

দিনে দিনে বইমেলার প্রসার ঘটছে। কিন্তু সত্যিকার অর্থে বইমেলাকে ঘিরে একটি সাহিত্য পর্যটনের কথা আমরা ভাবতে পারছি না। বইমেলায় যারা আসবে তাদের জন্য এই শহরের বাসগুলোতে হাফ টিকেট থাকবে, হোটেল রেঁস্তোরায় খাদ্যমূল্য কম থাকবে, এই শহরের সবকিছুতেই বইমেলার আবহ থাকবে, বিপনীকেন্দ্রগুলোতে বইমেলার ছাড় থাকবে, দর্শনীয় জায়গাগুলিতে বইমেলার পাঠকদের জন্য উন্মুক্ত থাকবে, এমন স্বপ্ন এবারই প্রথম দেখেছি। আমার মনে হয়েছে বইমেলার নির্দিষ্ট লোগোটির আদলে সেজে উঠুক এই শহরের সবগুলি বাস, সেজে উঠুক বিভিন্ন চত্বর ও মোড়গুলো।

বাইরে থেকে আসা মানুষদের জন্য সুযোগ সুবিধা দেয়ার উপায়টি কী হতে পারে? আমার মনে হয়, সারাদেশে যে কোনো প্রান্ত থেকে অনলাইন নিবন্ধনের ব্যবস্থা রাখা যেতে পারে। যারা ঢাকা এসে বইমেলার সুযোগ সুবিধা নিতে চান, তারা নিবন্ধন করবেন। এর মধ্য দিয়ে বইমেলার নিবন্ধিত দর্শকদের একটি ডাটাবেইজ তৈরি হয়ে যাবে। নিবন্ধনের সময় তারা একটি টিকেট প্রিন্ট নিতে পারবেন।

ওই টিকেটটি দেখিয়ে তিনি ঢাকা শহরের বইমেলার মৌসুমের সব সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন।

বইমেলা চলাকালে বইমেলা প্রাঙ্গনের আলো ঝলমলে পরিবেশের বাইরেও বিভিন্ন জায়গায় বই বিক্রির ব্যবস্থা থাকবে। তবে মেলায় না আসলে ক্রেতা কমিশন পাবেন না, এমন ব্যবস্থা থাকবে।

বইমেলায় এক ধরনের সুযোগ ঠিকই দিচ্ছে বিকাশ। তারা শতাংশে দশ টাকা ফেরত দেয়। তাদের এটি বাণিজ্যিক কর্মতৎপরতার অংশ। এক ধরণের প্রমোশন। বইমেলায় বহু প্রতিষ্ঠানকেই এমন প্রমোশনের আওতায় আনা যেতে পারে। শুধু এর জন্য অর্থবহ সুদূরপ্রসারি পরিকল্পনা দরকার। স্বপ্নের বাঁশি বাজাতে পারলে কাজগুলো এগিয়ে নেয়ার জন্য দক্ষ মানুষের অভাব নেই এদেশে।

Tags: বইবইমেলাবাঙালির সপ্তম ঋতু
Previous Post

ইউক্রেন প্রশ্নে জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

Next Post

ঢাকা জেলা বিএনপির সভাপতিসহ ১২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Next Post
ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীরা আদালত থেকে বের হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা জেলা বিএনপির সভাপতিসহ ১২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বসুন্ধরার দুই প্রতিষ্ঠানে কর্মীদের বেতন ও পরিবেশনে বিকাশের অনুষ্ঠানে উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বসুন্ধরার দুই প্রতিষ্ঠানে কর্মীদের বেতন ও পরিবেশনে বিকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT