চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতির জনকের জন্মদিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:24 পূর্বাহ্ন 17, মার্চ 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। বাঙালিকে নিজস্ব রাষ্ট্র এনে দেওয়া এই মহান নেতাকে জন্মদিনে গভীর শ্রদ্ধায় স্মরণ করছে জাতি।

১শ’ ২ বছর আগে সেসময় ব্রিটিশ ভারতে খোকা নামের অদম্য এক শিশুর জন্ম হয়। পরের পাঁচ দশকে ভারতবর্ষ দেখেছে বিভাজন আর মানচিত্র বদলে যাওয়া জটিল রাজনীতি। এই পরিক্রমায় সেদিনের খোকা হয়ে ওঠে শেখ মুজিব, মুজিব থেকে বঙ্গবন্ধু। বন্ধুর পথে ইতিহাসের পাতা উল্টাতে উল্টাতে দূরদ্রষ্টার মতো যিনি হেঁটে আসেন অমরত্বের পথে।

কালের অভিযাত্রায় উপমহাদেশের রাজনীতি চিনে নেয় আগামীর মহানায়ককে। ভাষা আন্দোলন, ছয় দফা আন্দোলন, ’৬৯ এর গণঅভ্যুত্থান আর সত্তরের নির্বাচন সময়ের পাটাতন পেরিয়ে তিনি দাঁড়ান একাত্তরের মুখোমুখি।

একদিকে ক্ষমতা হস্তান্তরে পাকিস্তানিদের তালবাহানা, অন্যদিকে জনপ্রত্যাশার চাপ রাজনীতির কঠিন সমীকরণ মিলিয়ে বঙ্গবন্ধু পৌঁছে যান ইতিহাসের শ্রেষ্ঠ কুশলীদের সারিতে। ৭ মার্চ বিশ্ব শোনে ব্যক্তিত্বে হিমালয়ের সমান উচ্চতার এক মহাকবির বজ্রকন্ঠ, আর বাঙালি উঠে দাঁড়ায় হাজার বছরের শোষণ-বঞ্চনা শেকল ভেঙে।

সে সময়ের পূর্ব পাকিস্তানের সর্বময় কর্তৃত্ব শেখ মুজিবের হাতে চলে যাওয়ার পর শুরু হয় পাকিস্তানিদের বাঙালি নিধনের পরিকল্পনা। ২৫শে মার্চ রাতে সেই অভিযানের শুরুতেই পাকিস্তানি বাহিনী গ্রেপ্তার করে বঙ্গবন্ধুকে। তার আগেই তিনি দিয়ে যান স্বাধীনতার ঘোষণা, নয় মাসের রক্তক্ষয়ী লড়াইয়ে বাঙালি পায় সার্বভৌম পরিচয়। পাকিস্তানের কারাগার থেকে তিনি ফিরে আসেন জনসমুদ্রে, স্বপ্নের স্বাধীন বাংলাদেশে।

যুদ্ধবিধ্বস্ত দেশকে স্বপ্নের সোনার বাংলায় রূপান্তরের এ চেষ্টায় শুরু হয় দেশি-বিদেশি ষড়যন্ত্র।

স্বাধীনতাবিরোধীদের চক্রান্তে, ১৯৭৫ এর ১৫ই আগস্ট ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে কিছু বিপথগামী সেনাসদস্যের গুলিতে উল্টোপথে ঘুরে যায় ইতিহাসের চাকা। সপরিবার হত্যা করা হয় বাঙালির কাণ্ডারিকে। তবে রক্তের দাগ মুজিবের কীর্তির চেয়ে গাঢ় হতে পারেনি। সমকাল পেরিয়ে উত্তর প্রজন্মের কাছে অনির্বাণ অনুপ্রেরণার উজ্জ্বল জ্যোতিষ্ক হয়ে থাকেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

দিনটি জাতীয় শিশু কিশোর দিবস হিসাবেও উদযাপিত হবে।

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি এবং আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহন করেছে। বিশ্বের অন্যান্য দেশে বাংলাদেশী দূতাবাসগুলোতেও দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন করা হবে। দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি এদিন ‘টুঙ্গিপাড়া হৃদয়ে পিতৃভূমি’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে দুপুর ১২ টা ৩০ মিনিটে জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন এবং বিকাল ২টা ৩০ মিনিটে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে। এবারের আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘হৃদয়ে পিতৃভূমি’। ঢাকায় আগামীকাল সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এবং সারা দেশের সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবে আওয়ামী লীগ।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করবেন।
ওই দিন একটি শিশু-কিশোর সমাবেশ অনুষ্ঠিত হবে। যেখানে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেবেন। বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

১৮ মার্চেও আওয়ামী লীগের উদ্যোগে টুঙ্গিপাড়ায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সভায় অংশ নেবেন।

Tags: গোপালগঞ্জজন্মদিন
Previous Post

পরিবেশের মানোন্নয়নে সবার সহযোগিতা চাই: পরিবেশ ও বনমন্ত্রী

Next Post

ছাদকৃষি নিয়ে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অব্যাহত গবেষণা

Next Post
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ধানের গবেষণা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাদকৃষি নিয়ে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অব্যাহত গবেষণা

চেলসি ও জুভেন্টাসের খেলোয়াড়রা শেষ আটে বিদায়. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ আটে চেলসি, জুভেন্টাসের বিদায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT