চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঋষিকে ছাড়াই যেভাবে শেষ হয়েছিল তার শেষ সিনেমার শুটিং

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:08 অপরাহ্ন 16, মার্চ 2022
in বিনোদন
A A
দুই ব্যক্তি একসঙ্গে দাঁড়িয়ে, একটি পুরস্কার অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘদিন মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করে বছর দুই আগে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ঋষি কাপুর। মৃত্যুর আগে ‘শর্মাজি নামকিন’ নামের একটি ছবির শুটিংয়ে অংশ নিয়েছিলেন ঋষি কাপুর।

কিন্তু সম্পূর্ণ কাজ শেষ করে যেতে পারেননি তিনি। তবে বলিউডের প্রয়াত এই অভিনেতা যতোটুকু শুটিং করেছেন ততোটুকু দৃশ্য বাদ না দিয়ে বরং তার পরবর্তী অংশের কাজ আরেক বলিউড অভিনেতা পরেশ রাওয়ালকে নিয়ে সম্পন্ন করেছেন নির্মাতারা। তবে বিষয়টি যে খুব সহজ ছিল এমন না।

সম্প্রতি টুইটারে ছবিটির প্রচারের একটি ভিডিও শেয়ার করেন বলিউড প্রযোজক ফারহান আখতার। যেখানে ঋষি পুত্র রণবীর কাপুর শুনিয়েছেন বাবার শেষ ছবির শ্যুটিং শেষ করার কাহিনী। পাশাপাশি জানিয়েছেন বাবার শেষ ছবিকে ঘিরে তার আবেগের কথাও।

রণবীর জানান, ‘‘বছর দুয়েক আগে বাবা যখন মারা যান, তখনও ছবিটির বেশ কিছু অংশের কাজ বাকি ছিল। ফলে থমকে যায় ছবিটির মুক্তি। বাবার শেষ ছবি পর্দায় আনতে সব রকমের চেষ্টা করতে রাজি ছিলাম আমিসহ গোটা কাপুর পরিবার এবং প্রযোজকরা।

শুধু তাই নয়, অসমাপ্ত অংশে ভিজ্যুয়াল এফেক্টের ব্যবহারের কথা ভাবা হয়। এমনকি, প্রস্থেটিকস মেক-আপ নিয়ে ঋষির চরিত্রে অভিনয়েও রাজি ছিলেন রণবীর। কিন্তু কোনটাই ঠিকমতো বাস্তবায়িত করা সম্ভব হচ্ছিল না। শেষমেশ এগিয়ে আসেন পরেশ রাওয়াল।

বাবার ভূমিকায় অসমাপ্ত অংশগুলিতে অভিনয় করেছেন তিনিই। তবে একই চরিত্রে ভিন্ন দুই অভিনেতা— কাজটা একেবারেই সহজ ছিল না। ছবির জগতে এ জিনিস বিরলও বটে। তবু পরেশজি চ্যালেঞ্জটা নিয়েছেন। আজ ওনার জন্যই আমরা বাবার শেষ ছবি পর্দায় নিয়ে আসতে পারছি। আমার কাছে এ ছবিটা আজীবন বাবার প্রিয়তম স্মৃতিগুলোর একটা হয়ে থেকে যাবে।”

আগামী ৩১ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম (অ্যামাজন প্রাইম ভিডিও) তে মুক্তি পেতে যাচ্ছে ঋষি কাপুরের শেষ ছবিটি। ছবিটি পরিচালনা করেছেন হিতেশ ভাটিয়া।

Tags: ঋষি কাপুরপরেশ রাওয়ালরণবীর কাপুরশেষ সিনেমা
Previous Post

শিক্ষক সংকটে বেহাল অবস্থায় প্রাথমিক শিক্ষা

Next Post

প্রধানমন্ত্রীর মহানুভবতা আশা করি বিএনপি মনে রাখবে: তথ্যমন্ত্রী

Next Post
তথ্যমন্ত্রী বসে আছেন, মুখে মাস্ক ও চশমা পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর মহানুভবতা আশা করি বিএনপি মনে রাখবে: তথ্যমন্ত্রী

বাংলাদেশ ক্রিকেটার বল হাতে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডে বলেই আশাবাদী ডমিঙ্গো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT