সাভার প্রতিনিধি: বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে বীর শহীদরা জীবন উৎসর্গ করেছিল বলে মন্তব্য করেছেন ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হ্যাস।
বুধবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হ্যাস বলেন, স্বাধীনতা যুদ্ধে যে বীর শহীদরা অংশগ্রহণ করেছিল তাদেরকে জাতি কখনোই ভুলবে না। বাংলাদেশের মানুষ অনেক ভালো মনের মানুষ।
এসময় তিনি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরব দাঁড়িয়ে থাকেন। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সাক্ষর করেন।
এসময় তিনি স্মৃতিসৌধ পরিদর্শন শেষে বিভিন্ন অবকাঠামো দেখে সন্তোষ প্রকাশ করেন।
সকালে তিনি স্মৃতিসৌধে পৌছলে স্বাগত জানান ঢাকা জেলা উত্তর ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি, সাভার গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী আসেফ আয়নান বখশ, স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমানসহ আরও অনেকে।









