চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কঠোর অনুশীলনে দারুণ কিছু দেখছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:04 অপরাহ্ন 16, মার্চ 2022
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের ফুটবল দল অনুশীলনে ব্যস্ত, মাঠে খেলোয়াড়রা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা ধাক্কা অনুশীলনে কিছুটা ব্যাঘাত ঘটালেও নিজেদের ভালোভাবেই ঝালিয়ে নিয়েছেন অনূর্ধ্ব-১৮ দলের মেয়েরা। তিন সেশনের ট্রেনিং শেষে মানসিক ও শারীরিকভাবে চাঙ্গা আছে দল। সাফ চ্যাম্পিয়নশিপে কঠোর অনুশীলনেই দারুণ কিছুর আশা দেখছে বাংলাদেশ।

ভারতের জামশেদপুরে বুধবার সকালে দেড়ঘণ্টার অনুশীলন পর্ব সেরেছে বাংলাদেশ। কঠোর অনুশীলন পর্ব শেষ। বৃহস্পতিবার শুরু হচ্ছে আসল লড়াই। নেপালের বিপক্ষে নামবে শামসুন্নাহারের দল। কঠিন প্রতিপক্ষকে রুখে দিতে আত্মবিশ্বাসী কোচ গোলাম রব্বানী ছোটন।

বাফুফের ভিডিও বার্তায় কোচ জানিয়েছেন, ‘তিনদিনে আমরা দুর্দান্ত অনুশীলন করেছি। নওশিন কিছুটা আঘাত পেয়েছে। বাকি সবাই সুস্থ আছে। কাল নেপালের বিপক্ষ গুরুত্বপূর্ণ ম্যাচ। মেয়েরা মানসিক ও শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত। তারা সেরাটা খেলবে এবং লক্ষ্য পূরণ করবে। আমরা জয় নিয়েই মাঠ ছাড়ব।’

দলে করোনা হানায় ব্যাঘাত ঘটেছিল অনুশীলনে। সে ঘাটতি পুষিয়ে নিয়েছেন সকলে। ভারতে যাবার আগে দল সপ্তাহব্যাপী অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ খেলে গেছে। আসরে স্বাগতিক ভারতকে শক্তিশালী মানলেও নিজেদের উপর আস্থা রাখছেন কোচ।

‘আমরা জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে কঠোর প্রস্তুতি নিচ্ছি। ভারতে আসার আগে তিনটি অনুশীলন ম্যাচ খেলেছি। ভারত শক্তিশালী দল এবং ঘরের মাঠ হওয়ায় তাদের অনেক সুবিধা আছে— সমর্থক, পরিচিত আবহাওয়া ও পরিবেশ। কিন্তু বাংলাদেশ তাদের সেরাটা দেবে।’

‘টুর্নামেন্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। তিন দলই খুব শক্তিশালী। ভারত ও নেপাল সবসময়ই শক্তিশালী প্রতিপক্ষ। আমাদের মেয়েরা গত কয়েকটি সাফ টুর্নামেন্টে ভালো ফল করেছে। এটা আমাদের জন্য ভালো যে, আমরা টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ খেলছি। কারণ এটি উভয় দলকে ভালোভাবে বোঝার এবং খেলার কৌশল প্রস্তুত করার দারুণ সুযোগ তৈরি করে দেবে।’ বলেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দলের কোচ গোলাম রব্বানী ছোটন।

সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপে এবার খেলছে বাংলাদেশ, স্বাগতিক ভারত ও নেপাল। উদ্বোধনী দিনে নেপালকে ৭-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। ১৭ মার্চ নেপালের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে লাল-সবুজের বাংলাদেশ।

একদিন পর ১৯ মার্চ ভারতের সঙ্গে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে গোলাম রব্বানী ছোটনের দল। ফিরতি পর্বে ২১ মার্চ লড়বে ভারত ও নেপাল। ২৩ মার্চ নেপাল ও ২৫ মার্চ ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশ।

প্রতিটি দল একে অন্যের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। চার ম্যাচ শেষে পয়েন্ট তালিকায় শীর্ষ দলটি চ্যাম্পিয়ন হবে। একাধিক দলের পয়েন্ট সমান হলে হেড টু হেড বিচার করা হবে।

Tags: ছোটননেপালবাফুফেবাংলাদেশভারতলিড স্পোর্টসশামসুন্নাহার
Previous Post

বাংলাদেশের ইকোনমিক জোনগুলোতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব: পররাষ্ট্রমন্ত্রী

Next Post

থাইল্যান্ডে দুইয়ে নাসরিন, আটে দিয়া

Next Post
বাংলাদেশের আর্চারির প্রতিযোগিতা, খেলোয়াড়রা লক্ষ্যবস্তুর দিকে লক্ষ্য করে আঘাত করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

থাইল্যান্ডে দুইয়ে নাসরিন, আটে দিয়া

প্রাথমিক বিদ্যালয় ভবন ও খোলা মাঠের দৃশ্য, শিক্ষার পরিবেশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষক সংকটে বেহাল অবস্থায় প্রাথমিক শিক্ষা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT