চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানসিটি নয় প্রিমিয়ার লিগ জিতবে লিভারপুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:49 অপরাহ্ন 15, মার্চ 2022
in ফুটবল, স্পোর্টস
A A
লিভারপুলের ফুটবল খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টটেনহ্যামের বিপক্ষে হারের পর ক্রিস্টাল প্যালেসের থেকেও পূর্ণ পয়েন্ট তুলতে ব্যর্থ ম্যানচেস্টার সিটি। শেষ পাঁচ ম্যাচে চার পয়েন্ট খুইয়ে লিভারপুলের শিরোপা জয়ের পথই যেন উন্মুক্ত করল পেপ গার্দিওলার দল। নানা বিষয় বিশ্লেষণ শেষে অল রেডের পক্ষেই ঝান্ডা ওড়াচ্ছেন সাবেক ইংলিশ ডিফেন্ডার গ্যারি নেভিল।

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক অধিনায়ক নেভিল মনে করেন, উড়তে থাকা ম্যানসিটি নয় চলতি মৌসুমের শিরোপা ঘরে তুলবে লিভারপুল। ইংলিশম্যানের মতে, অল রেডের স্ট্রাইকারদের গোল করার ক্ষমতা সিটিজেনদের থেকেও বেশি কার্যকরি, আর সেটাই গড়ে দিবে ব্যবধান।

স্কাই স্পোর্টসকে নেভিল বলেছেন, ‘লিভারপুলে লুইস দিয়াজ, ডিয়েগো জোতা, রবার্তো ফিরিমিনো, সাদিও মানে এবং মোহাম্মদ সালাহ— এরা সবাই গোল করতে পারেন। সিটিও দুর্দান্ত দল এবং এখনও লিগ শিরোপা জিততে পারেন কিন্তু এরাই তৈরি করবে ব্যবধান।’

‘লিভারপুল সত্যিই বিপজ্জনক দল। তাদের পাঁচজন স্ট্রাইকারের দিকে তাকিয়ে আছি। মৌসুমের শেষের দিকে দলটি জেনে গেছে তাদের পাঁচজন ভয়ঙ্কর খেলোয়াড় দিয়েই ম্যাচ জিততে পারে। কিন্তু সিটির আক্রমণভাগে এই ব্যাপারটি নেই।’

প্রিমিয়ার লিগের সবশেষ আটটি ম্যাচেই পূর্ণ পয়েন্ট তুলেছে ক্লপের দল। লিগে একবার ব্যর্থ হয়ে প্রতিপক্ষের জালে বল পাঠাতে। একই সঙ্গে দলটি কারাবাও কাপও নিজেদের করেছে। অন্যদিকে শেষ পাঁচ ম্যাচের দুটিতে জয়ের দেখা পায়নি সিটিজেনরা। তার উপর চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ছিল গোলশূন্য। এই ব্যাপারটিকেই পাখির চোখ করছে ম্যানইউর সাবেক অধিনায়ক।

গোলশূন্য থাকা ব্যবধান গড়ে দিবে কিনা প্রশ্ন রেখে নেভিল বলেন, ‘সিটি লিগ টেবিলের শীর্ষে থাকতে পারে তবে দলটি মৌসুমে চারবার গোল করতে ব্যর্থ হয়েছে। সেখানে লিভারপুল ব্যর্থ হয়েছে একবার। এটা কি ব্যবধান গড়ে দিবে না? অবশ্যই দিবে। দুই দলের সর্বোচ্চ পর্যায়ে আছে তাই বলতে হবে কি আছে যা পার্থক্য গড়বে।’

লিগে এক ম্যাচ বেশি খেলে লিভারপুলের চেয়ে কেবল ৪ পয়েন্ট এগিয়ে সিটিজেনরা (৭০)। ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ম্যানচেস্টার সিটির গোলশূন্য ড্রতে লিভারপুলের জন্য সুযোগটা বেড়েছে আরও। বুধবার জুর্গেন ক্লবের শিষ্যরা মুখোমুখি হবে চারে থাকা আর্সেনালের বিপক্ষে। এরপর এপ্রিলে অলরেডদের দেখা পাবে পেপ গার্দিওলার দল। ইতিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হবে এবারের শিরোপা জয়ের সম্ভাব্য দুটি দল।

Tags: ক্লপগার্দিওলানেভিলপ্রিমিয়ার লিগম্যানইউম্যানসিটিলিড স্পোর্টসলিভারপুল
Previous Post

১৪ দলকে কার্যকর করার তাগিদ শরিক দলগুলোর

Next Post

বিজ্ঞান ও মেধাভিত্তিক সমাজ ব্যবস্থায় মানুষকে বোকা বানানো সম্ভব নয়: শেখ পরশ

Next Post
শেখ পরশ বক্তৃতা দিচ্ছেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজ্ঞান ও মেধাভিত্তিক সমাজ ব্যবস্থায় মানুষকে বোকা বানানো সম্ভব নয়: শেখ পরশ

সৌদি পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসার সময় বিমানবন্দরে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা সফরে সৌদি পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT