ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর জোকারচর এলাকায় তিন ট্রাকের সংঘর্ষে এক চালক মারা গেছেন। এতে আহত হয়েছেন আরও একজন। এ ঘটনায় ওই সড়কের প্রায় দশ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।
রোববার সকাল সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ছয়টার দিকে কালিহাতীর জোকারচর এলাকায় দুটি বালুবাহী ট্রাক ও একটি পণ্যবাহী ট্রাকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই এক চালকের মৃত্যু হয়। আহত হয় আরও একজন। পরে পুলিশ খবর পেয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। তবে প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ আরও জানায়, দুর্ঘটনার ফলে সড়কে স্বাভাবিক যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। এতে অতিরিক্ত গাড়ির চাপে কিছুটা যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত যানগুলো মহাসড়ক থেকে সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হতে থাকে।









