চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হ্যাটট্রিকের রাতে রোনালদোর ইতিহাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:23 পূর্বাহ্ন 13, মার্চ 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ম্যাচের সময় রোনালদো গোল উদযাপন করছেন, দর্শকরা উল্লাসে ভাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিস্টিয়ানো রোনালদো ফুরিয়ে যাচ্ছেন— শেষ কয়েক ম্যাচে বিবর্ণ পর্তুগিজ সুপারস্টারকে নিয়ে চলছিল এমন আলোচনা। বিতর্ক, সমালোচনা এবং চোট ছাপিয়ে চিরচেনা রূপে ফিরলেন সিআরসেভেন। টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে করলেন ম্যাচজয়ী হ্যাটট্রিক, গড়লেন ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ড।

শনিবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে টটেনহ্যামকে ৩-২ গোলে হারিয়েছে রাল্ফ র‌্যাঙ্গনিকের দল। দারুণ জয়ে আর্সেনালকে (৫৮) হটিয়ে দুই পয়েন্ট এগিয়ে রেড ডেভিলরা উঠেছে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে।

পর্তুগালের স্পোর্টিং লিসবন থেকে শুরু করে রিয়াল মাদ্রিদ হয়ে ম্যানইউতে এখন পর্যন্ত ৮০৬বার জালের দেখা পেয়েছেন রোনালদো। ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে মোট গোলের হিসেব রাখে না ফিফা। আনঅফিসিয়াল ভাবে কাজটি করে থাকে আরএসএসএসএফ নামের একটি সংস্থা।

আরএসএসএসএফের পরিসংখ্যানে, রোনালদোর আগে সর্বোচ্চ গোলের মালিক ছিলেন তৎকালীন চেকোস্লোভাকিয়ার স্ট্রাইকার জোসেফ বিকান (৮০৫ গোল)। আন্তর্জাতিক ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে সম্প্রতি সর্বোচ্চ গোলের রেকর্ড দখলে নেয়া সিআরসেভেন ওল্ড ট্রাফোর্ডে ছাড়িয়ে গেলেন তাকে।

হ্যাটট্রিক গড়ার রাতে রোনালদো শুধু বিকানকে ছাপিয়ে গেলেন না টটেনহ্যামের বিপক্ষেও গড়লেন ইতিহাস। ম্যানইউ স্ট্রাইকারের লন্ডনের ক্লাবটির বিপক্ষে ক্যারিয়ারে দশটি গোল পেয়েছেন।

এককভাবে রেকর্ড দখল নেয়ার রাতে আরেকটি আক্ষেপ ঘুচিয়েছেন রোনালদো। প্রায় এক যুগ পর পেয়েছেন হ্যাটট্রিকের স্বাদ। ক্যারিয়ারে সবশেষ ৫৮তম হ্যাটট্রিক করেছিলেন রিয়াল মাদ্রিদে থাকতে, ২০০৮ সালে। ঘরের মাঠে রেড ডেভিলদের ৪০০তম জয়ে নিজের নৈপূণ্য দেখালেন ৩৭বর্ষী সুপারস্টার।

ওল্ড ট্রাফোর্ডে নামার আগে ম্যানইউ ছিল সেরা পাঁচে। ওয়াটফোর্ডের সাথে ড্রয়ের পর ম্যানসিটির বিপক্ষে বড় হার চোখ রাঙাচ্ছিল পয়েন্ট টেবিলে অবনতির দিকে। সেখানে ত্রাতা হলেন রোনালদো, জেতালেন, বাঁচিয়ে রাখলেন শেষ চারের আশা।

নিতম্বের চোট থেকে ফেরা রোনালদো এদিন রেড ডেলিভদের ১২তম মিনিটেই এগিয়ে দেন। ফ্রেদের বাড়ানো বলে জায়গা করে নিয়ে ২৫ গজ দূর থেকে নেয় গোলে শট। দুর্দান্ত গতির শটটি প্রতিপক্ষের গোলরক্ষককে বোকা বানিয়ে জালের কোণায় আছড়ে পরে।

রোনালদোর চোখ ধাঁধানো গোলের পর ৩৫ মিনিটে সমতায় ফেরে সফরকারী দল। হ্যান্ডবলের জন্য টটেনহ্যামের পক্ষে পেনাল্টি বাঁশি বাজালে সফল স্পট কিক নেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেন।

তিন মিনিট পর গোল ব্যবধান ২-১ করেন রোনালদো। জর্ডান স্যাঞ্চোর পাস ধরে দারুণ এক শটে জাল খুঁজে পান পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। ৭২ মিনিটে ম্যানইউ অধিনায়ক হ্যারি ম্যাগুইয়ারের আত্মঘাতী ভুলে আবারও সমতায় ফেরে টটেনহ্যাম, জমিয়ে তোলে লড়াই। শেষ দিকে রোনালদোই গড়ে দেন পার্থক্য। দারুণ এক হেডে দলকে জয় নিশ্চিতের পাশাপাশি করেন ইতিহাস গড়া রেকর্ডও।

Tags: কেনটটেনহ্যামব্যালন ডি”অরম্যানইউরোনালদোলিড স্পোর্টসলিসবন
Previous Post

জুনে শুরু হচ্ছে হৃতিকের ‘কৃষ ফোর’-এর কাজ

Next Post

মহাসড়কে তিন ট্রাকের সংঘর্ষে এক চালকের মৃত্যু

Next Post
ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ও উদ্ধারকার্য চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মহাসড়কে তিন ট্রাকের সংঘর্ষে এক চালকের মৃত্যু

শরণার্থী শিবিরে নারী ও শিশুদের জন্য নিরাপত্তা ও সহায়তা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

মানব পাচারকারীদের লক্ষ্যবস্তু ইউক্রেনের নারী ও শিশুরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT