চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবার প্রশংসায় পঞ্চমুখ হৃত্বিকের প্রাক্তন স্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:24 অপরাহ্ন 11, মার্চ 2022
in বিনোদন
A A
বাংলাদেশি সংবাদ মাধ্যমে জনপ্রিয় ব্যক্তিত্বের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বেশ কিছুদিন ধরে খবর উড়ছে, নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন হৃত্বিক। তার এই কথিত প্রেমিকার নাম সাবা আজাদ। সম্প্রতি হৃত্বিকের পরিবারের সঙ্গে সময় কাটান তিনি। সেই আলোচনায় ভাটা না পড়তেই আবারও সাবার সঙ্গে লাঞ্চ ডেটে দেখা যায় হৃত্বিককে। শুধু তাই নয় গুঞ্জন উঠেছে বিয়েও করতে যাচ্ছেন তারা।

তারই মাঝে এবার ইনস্টাগ্রামে সাবার একটি পোস্টকে কেন্দ্র করে শুরু হয়েছে আলোচনা। কারণ তার এই পোস্টে মন্তব্য করেছেন হৃত্বিকের প্রাক্তন স্ত্রী সুজান খান। মূলত, একটি স্ক্রিন টেস্টের ভিডিও পোস্ট করে সাবা লিখেন, ‘আমি স্ক্রিন টেস্ট ভালোবাসি। জানি না, মানুষ কেন এটা পছন্দ করেন না। এটা আমার কাছে খুব উপভোগের বিষয়।’ আর তাতে সুজান মন্তব্য করেন—‘আমিও ভালোবাসি।’ ফিরতে জবাবে সাবা সুজানকে ধন্যবাদ জানান।

এখানেই শেষ নয়, সাবাকে আরও সাপোর্ট করেছেন সুজান। সাবা একজন গায়িকা। সম্প্রতি মুম্বাইয়ের জুহুতে একটি স্টেজ শো করেন সাবা। তাতে হাজির হয়েছিলেন সুজান। সেই মঞ্চের একটি ছবি সুজান তার ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন।

পাশাপাশি সাবার প্রশংসা করে সুজান লিখেন, ‘দারুণ একটি সন্ধ্যা। সাবা তুমি খুবই ঠাণ্ডা মেজাজি ও খুবই প্রতিভাবান।’ এর উত্তরে সাবা লিখেন, ‘ধন্যবাদ আমার সুজি। আমি ভীষণ খুশি। কারণ এই সন্ধ্যায় আপনি সেখানে উপস্থিত ছিলেন।’

সাবা আজাদ একজন মডেল, গায়িকা ও অভিনেত্রী। তার পুরো নাম সাবা সিং গ্রেওয়াল। ২০০৮ সালে ‘দিল কবাডি’ দিয়ে বলিউড সিনেমায় নাম লেখান। ২০১১ সালে অভিনয় করেছেন ‘মুঝসে ফ্রেন্ডশিপ করোগে’ সিনেমাতে। ২০২১ সালে ‘ফিলস লাইক ইশক’ সিনেমায় তাকে দেখা গেছে।

হিন্দি মিউজিক ইন্ডাস্ট্রির একজন বন্ধুর মাধ্যমে হৃত্বিক ও সাবার পরিচয়। প্রথম পরিচয়ের পর পরস্পরের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন তারা।

Tags: সাবা আজাদসুজান খানহৃত্বিক রোশন
Previous Post

৬ রানে জিতে সাউথ আফ্রিকার দুইয়ে দুই

Next Post

হায়! জীবন যায় রাস্তায় রাস্তায়

Next Post
ঢাকার রাস্তার যানজট, গাড়ির সারি, ট্রাফিক জ্যাম. Channel i News - চ্যানেল আই নিউজ

হায়! জীবন যায় রাস্তায় রাস্তায়

আইনমন্ত্রী খালেদা জিয়াকে সুবিধা দেয়ার বিষয়টি নিশ্চিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোজ্যতেলের দাম কিছুটা কমবে: আইনমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT