চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডকে স্তম্ভিত করে ক্যারিবীয়দের উল্লাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:33 অপরাহ্ন 09, মার্চ 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আনন্দে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের বিশ্বকাপে উল্লাসের ধারা ধরে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। ৭ রানের জয়ে শক্তিশালী ইংল্যান্ডকে হতাশ করেছে স্টেফানি টেলরের দল। নিজেদের প্রথম ম্যাচে শেষ ওভারের নাটকীয়তায় নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ যাত্রা করেছিল ক্যারিবীয় মেয়েরা।

ডানেডিনে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২২৫ তোলে উইন্ডিজ। জবাবে ২১৮ রান তুলতে অলআউট হয়ে যায় ইংলিশ মেয়েরা।

বুধবার ব্যাটিংয়ে নেমে দুই ওপেনারে ভর করে ভালো সংগ্রহ পায় উইন্ডিজ। উদ্বোধনী জুটি থেকে আসে ৮১ রান। ২ ছয় ও ৪ চারে ৫৮ বলে ৪৫ রান করে ফেরেন হেইলি ম্যাথিউস। অন্যপ্রান্তে ধীর গতির ব্যাটিংয়ে ৬৪ বলে ৩১ করে রানআউটে ফেরেন ডিয়েন্দ্রা ডটিন।

মাঝে চাপে পড়লেও উইকেটরক্ষক-ব্যাটার শেমাইন ক্যাম্পবেলের ৮০ বলে ৬৬ ও চেডিয়ান নেশনের ৭৪ বলে ৪৯ রানে ভর করে লড়াইয়ের সংগ্রহ পায় দলটি।

তিন উইন্ডিজ ব্যাটারকে ফিরিয়েছেন ইংলিশ বোলার সোফি একলেস্টোন।

জবাবে ওপেনার ট্যামি বিউমন্ট ৭৬ বলে ৪৬ রানে সাজঘরে ফিরলে চাপে পড়ে ইংলিশ দলটি। মাঝে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও জয়ের পথে ছিল তারা।

শেষদিকে সোফি একলেস্টোন ৪১ বলে ৩৩ করে অপরাজিত থাকেন। কিন্তু বাকি ব্যাটারদের কাছ থেকে যথেষ্ট সমর্থন পাননি। ১৪ বল আগে ২১৮ রানে অলআউট হয় ইংলিশ মেয়েদের দল।

উইন্ডিজ গতি তারকা শামিলিয়া কনেল ৩৮ রান খরচায় তুলেছেন ৩ উইকেট। দুটি করে উইকেট তুলেছেন হেইলি ম্যাথিউস ও আনিসা মোহাম্মদ।

Tags: ইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজক্যাম্পবেলম্যাথিউসলিড স্পোর্টস
Previous Post

ইমরান-সৌমির নতুন গান ‘কে রাখে আমারে’

Next Post

৯ বাংলাদেশি নাগরিককে উদ্ধার: মোদিকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

Next Post
হাসিনা-মোদি

৯ বাংলাদেশি নাগরিককে উদ্ধার: মোদিকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

জিজি হাদিদ ফ্যাশন উইকের আয় নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্যাশন উইকের আয় যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাহায্যে ব্যয় করবেন জিজি হাদিদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT