চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১২ দিনে ২০ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়েছে: জাতিসংঘ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:42 পূর্বাহ্ন 09, মার্চ 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
শিশু ও নারী সহ ইউক্রেন থেকে পালানো মানুষজনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার ইউক্রেন হামলার পর গত ১২ দিনে দেশটির ২০ লাখেরও বেশি মানুষ প্রাণভয়ে দেশ ছেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। প্রতিদিনই এ সংখ্যা বাড়ছে বলেও জানায় সংস্থাটি।

এনডিটিভি জানায়, গত সোমবার শরণার্থীর সংখ্যা ছিল ১২ লাখ ৪ হাজার ৪০৩ জন, কিন্তু বর্তমানে এ সংখ্যা ছাড়িয়েছে ২০ লাখেরও বেশি।জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউনাইটেড নেশনস হাইকমিশনার ফর রিফিউজি (ইউএনএইচসিআর) এর তথ্যমতে, যতই রাশিয়ার ইউক্রেনে হামলার সময় দীর্ঘ হচ্ছে ততই শরণার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, পালিয়ে যাওয়া শরণার্থীদের একটি বড় অংশই আশ্রয় নিয়েছেন ইউক্রেনের পাশের দেশ পোল্যান্ড, হাঙ্গেরি, স্লোভাকিয়া, মলদোবা এবং রোমানিয়ায়। আর খুব কম সংখ্যক নাগরিক আশ্রয় নিয়েছেন রাশিয়া ও বেলারুশে।

সংস্থাটির মতে প্রতি দশ জন শরণার্থীর মধ্যে ছয়জনই আশ্রয় নিয়েছেন পোল্যান্ডে। পোল্যান্ড সরকারের পক্ষ থেকেও শরণার্থীদের আশ্রয়ের জন্য করা হয়েছে অস্থায়ী শিবির।

ইউএনএইচসিআর-এর পরিসংখ্যান অনুযায়ী প্রথম সপ্তাহেই ১০ লাখের মতো শরণার্থী ইউক্রেন ছেড়েছেন। শরণার্থীদের অর্ধেকের বেশি নাগরিকই অপ্রাপ্ত বয়স্ক। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।

Tags: জাতিসংঘরাশিয়া ইউক্রেন সংকটশরণার্থী
Previous Post

ডোবায় মিললো নারী ও শিশুর মরদেহ

Next Post

‘কে বলে নারীকেন্দ্রিক ছবি চলে না?’, বললেন বানসালি

Next Post
প্রজেক্টের সঙ্গে যুক্ত ব্যক্তি ও শিশু, পেছনে সিনেমার পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

'কে বলে নারীকেন্দ্রিক ছবি চলে না?', বললেন বানসালি

বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনী সাউথ সুদানে কাজ করছে, সাক্ষাৎকারে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

উন্নত দেশ গড়ায় নারী-পুরুষ একসাথে কাজ করতে প্রধানমন্ত্রীর আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT