চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চতুর্থ বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ড’ পুরস্কার প্রদান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:05 অপরাহ্ন 07, মার্চ 2022
in তথ্যপ্রযুক্তি
A A
বিশেষ অতিথি ও বিজয়ীদের সঙ্গে চ্যানেল আই অনলাইন প্রতিনিধিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

উদ্ভাবনী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ আয়োজন করে ‘চতুর্থ বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২২’।

রাজধানীর লা মেরিডিয়ান হোটেলের বলরুমে আজ সোমবার এ অনুষ্ঠানে ৩৮ টি উদ্ভাবন, ১৮ জন বিজয়ী এবং ২০ জনকে সম্মানসূচক অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে এটা অনুষ্ঠিত হয়।

মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়কে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও বাস্তবে রূপদানে অসামান্য অবদানের জন্য নেশন ব্র্যান্ড অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়।

‘চতুর্থ বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২২’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জনাব সালমান এফ. রহমান এমপি। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত এইচ. ই মুস্তাফা ওসমান তুরান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মাননীয় মেয়র জনাব আতিকুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের প্রতিষ্ঠাতা শরীফুল ইসলাম।

মাননীয় প্রধান অতিথি জনাব সালমান এফ রহমান তার বক্তৃতায় উল্লেখ করেন, ‘বাংলাদেশ সরকার বাংলাদেশের জনগণের জন্য উদ্ভাবন, উদীয়মান সমাধান এবং নতুন সুযোগ আনতে বেসরকারি খাতের সাথে যৌথভাবে কাজ করছে। তাই উন্নয়নের পরবর্তী ধাপ ও সম্মিলিত অগ্রগতির জন্য উদ্ভাবনের বিকল্প নেই’।

জনাব জুনাইদ আহমেদ পলক এমপি তার বক্তৃতায় উল্লেখ করেন, ‘আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনা অনুযায়ী, আমাদের ভবিষ্যৎ স্বয়ংসম্পূর্ণতা অর্জনের হাতিয়ার হল একটি উদ্ভাবনী ইকোসিস্টেম গড়ে তোলা’।

জনাব আতিকুল ইসলাম বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমাদের অবশ্যই উদ্ভাবন নিয়ে এগিয়ে যেতে হবে; উদ্ভাবন সব নাগরিক সেবা সহজতর করে দেয়। বাংলাদেশ এখন উন্নয়নের অগ্রগতির উদাহরণ এবং বিশ্বব্যাপী আইসিটি হাব হিসেবে স্বীকৃতি লাভের পথে এগিয়ে যাচ্ছে’।

এর আগে বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ আয়োজিত তিনদিনব্যাপী ‘তৃতীয় বাংলাদেশ ইনোভেশন বিজনেস সামিট’ শেষ হয় গত ৫ মার্চ। দেশীয় ও আন্তর্জাতিক বক্তাদের অংগ্রহণে সেখানে প্রধান বক্তা ছিলেন জনাব জুনাইদ আহমেদ পলক, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, আইসিটি বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার; মি. হিল্লোল বালা, পিএইচডি, কনরাড প্রিবিস অধ্যাপক, সহ-পরিচালক, ইনস্টিটিউট ফর ডিজিটাল এন্টারপ্রাইজ (আইডিই), ইনফরমেশন সিস্টেম অপারেশনস অ্যান্ড ডিসিশন টেকনোলজিস (ওডিটি) বিভাগের সহযোগী অধ্যাপক, কেলি স্কুল অফ বিজনেস, ইন্ডিয়ানা ইউনিভার্সিটি; জনাব মাহবুবুল মতিন, সভাপতি, ডটলাইনস; মিসেস মুনা ফরিদ, ব্যবস্থাপনা পরিচালক, হ্যাচ-ডিডব্লিউসি, দুবাই; জনাব টোবিয়াস ফিশার, সহ-প্রতিষ্ঠাতা ও সিইও, ওয়েজলি; ডাঃ রুবাইয়াত ইসলাম সাদাত, প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক, রুবিক উপদেষ্টা, প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক, মুলিটিক ল্যাবস জিএমবিএইচ; মিসেস রুদমিলা নওশীন, প্রতিষ্ঠাতা এবং সিইও, কনফিগ ভিআর, কনফিগআরবট এবং কনফিগআর আপস ডিরেক্টর অব র‍্যাঙ্কস আইটিটি, রেঙ্কস পেট্রোলিয়াম, র‍্যাঙ্কস টেল, বাংলাদেশ, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ডেভেলপার ও টেক উদ্যোক্তা; ড. সৈয়দ মুনতাসির মামুন, প্রধান উদ্ভাবন কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

তৃতীয় বাংলাদেশ বিজনেস ইনোভেশন সামিট এবং চতুর্থ বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ড এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর সহযোগিতায়, স্ট্র্যাটেজিক পার্টনার – অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড, ইভেন্ট পার্টনার লে মেরেডিয়ান ঢাকা, টেকনোলজি পার্টনার আমরা টেকনোলজি লিমিটেড দ্বারা সমর্থিত, পিআর পার্টনার ব্যাক পেজ পিআর, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এবং বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের একটি উদ্যোগ।

Tags: সজীব ওয়াজেদ জয়
Previous Post

`সমন্বিত রেফারেল’র মাধ্যমে সহিংসতায় আক্রান্তদের সহায়তা নিশ্চিত করতে হবে’

Next Post

নোয়াখালী সুফলের বনায়ন

Next Post
নির্মাণ কাজের জন্য সচেতনতা ক্যাম্পেইন, জনসাধারণের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালী সুফলের বনায়ন

রাষ্ট্রপতি ও অতিথিদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT