চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমাকে দেখো, কী হারিয়েছো তোমরা’: প্রেমিকদের উদ্দেশে ফারিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:56 অপরাহ্ন 06, মার্চ 2022
in বিনোদন
A A
বাংলাদেশের একজন নারী সাংবাদিক ক্যামেরার সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: নাহিয়ান ইমন

বাগদান হলেও ‘বিয়ে করেননি’ ছোটপর্দার আলোচিত অভিনেত্রী ফারিয়া শাহরিন। করোনার ইস্যু ও অভিনয়ে মনোযোগ দেয়ায় তার বিয়ের আনুষ্ঠানিকতা আপাতত থেমে আছে। তবে স্পষ্ট করে এ অভিনেত্রী বললেন, ‘যার সঙ্গে বাদগান হয়েছে, তাকেই বিয়ে করবো। কিন্তু আরও সময় লাগবে। আপাতত আমি মন দিয়ে কাজ করছি। আমার যত ব্যস্ততা এখন অভিনয়কে ঘিরে।’

বাগদানের আগে ফারিয়া শাহরিনের জীবনে একাধিক প্রেম এসেছিল। একটা সময় সে সব সম্পর্ক ভেঙে যায়। তখন ফারিয়া শাহরিন থেমে গয়েছিলেন। জীবনে নেমে এসেছিল বিষণ্ণতা। তবে সবকিছু কাটিয়ে ছন্দে ফিরে ফুরফুরে মেজাজে কাজ করছেন এই লাক্স তারকা। ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৩-এর পর নতুন সিজনে ‘অন্তরা’ চরিত্র নিয়ে হাজির হচ্ছেন এই তারকা।

অতীতে যেসব মানুষ আপনার জীবনে ছিলেন তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? উত্তরে ফারিয়া শাহরিন বলেন, ‘তাদের শুধু এতটুকু বলবো, ‘আমাকে দেখো, কী হারিয়েছো তোমরা!’ তবে যারা আমার মতো জীবনে খারাপ সময় পার করছে তাদের উদ্দেশে বলতে চাই, জীবন ভালো মন্দ দুই সময় থাকবে। খারাপ সময়ে ভেঙে পড়লে চলবে না। বরং ধৈর্য্য ধরতে হবে।

ব্যক্তিগত উদাহরণ টেনে ফারিয়া বলেন, আমার জীবনে অনেক খারাপ সময় গেছে। সেখান থেকে উঠে দাঁড়িয়েছি। লেখাপড়া শেষ করে এখন আমি ধুমছে কাজ করছি। তাই বলে খারাপ সময় কোনো খারাপ পদক্ষেপ নেয়া যাবে না। খারাপ সময় থেকে বেরিয়ে অবশ্যই উঠে দাঁড়াতে হবে। যারা তোমার খারাপ চেয়েছে, পতন দেখতে চেয়েছে তাদের সময় ও সাসকেস দেখাতে হবে।

১১ মার্চ থেকে ফ্রুটিকা নিবেদিত অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ফোর প্রচার হতে যাচ্ছে। আগের মতো এবারও অন্তরা চরিত্রে হাজির হচ্ছেন ফারিয়া শাহরিন। এতে যুক্ত হওয়ার তিনি যেমন আলোচিত হয়েছেন, তেমনি ২০০৭ সালের পর আবার নতুন করে ক্যারিয়ার ফিরে পেয়েছেন বলে জানালেন। ফারিয়া বলেন, যেখানেই যাই সেখানে সবার মুখে মুখে খালি অন্তরা অন্তরা।

রবিবার ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন সিজন ঘোষণা অনুষ্ঠিত হল গুলশানের এক রেস্তোরাঁয়। তার ফাঁকে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে তিনি বলেন, সম্প্রতি অন্য এক শুটিং থেকে উবারে ফিরছিলাম। ওই ড্রাইভার ব্যাচেলর পয়েন্টের ফ্যান এবং তার পরিবারের সবাই অন্তরাকে পছন্দ করে। আমি ব্যাচেলর পয়েন্ট’র অন্তরা বলে উবারের ভাড়া রাখে নাই। চেষ্টা করেও তাকে ভাড়া দিতে পারিনি। আবদার করে আমার সাথে ছবি তুলেছে এবং তার বউকে ভিডিও কলে আমার সাথে কথা বলিয়েছে।

শুধুমাত্র ‘ব্যাচেলর পয়েন্ট-এ যুক্ত হওয়ার কারণে ফারিয়া শাহরিন প্রায়ই দর্শকদের এমন কাণ্ডের মুখোমুখি হয়ে অবাক হন।

তিনি বলেন, অন্তরার কারণে এতো ভালোবাসা পাই যেজন্য আমি নিজেও অন্তরাকে ভালোবেসে ফেলেছি। আমি যে ফারিয়া শাহরিন, এটাই মানুষ ভুলে গেছে। শুধুমাত্র চরিত্রটিকে বিশ্বাস করে মানুষ ব্যক্তি ফারিয়া শাহরিনকে ভুলে গেছে। শিল্পী হিসেবে আমি মনে করি এটা অনেক বড় অর্জন। আর এই ব্যাচেলর পয়েন্ট আমাকে যে সাফল্য দিয়েছে অন্য কাজে আজ পর্যন্ত পাইনি।

Tags: কাজল আরেফিন অমিফারিয়া শাহরিনব্যাচেলর পয়েন্ট সিজন ৪লিড বিনোদন
Previous Post

রাবিতে ফের সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত

Next Post

লিঙ্গভেদের সমতা ছাড়া নারীরা পাবে না প্রাপ্য সম্মান

Next Post

লিঙ্গভেদের সমতা ছাড়া নারীরা পাবে না প্রাপ্য সম্মান

অস্ট্রেলিয়া ও পাকিস্তানের ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের ‘ইটের জবাব পাটকেলে’ দিচ্ছে অস্ট্রেলিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT