চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শততম টেস্টে ৮ হাজারি ক্লাবে কোহলি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:46 অপরাহ্ন 04, মার্চ 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটার কোহলি ব্যাটিং করছেন, শততম টেস্টে ৮ হাজারি ক্লাবে পৌঁছেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহালিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেই কীর্তি গড়া হয়ে গেছে বিরাট কোহলির। শততম টেস্ট খেলা ১২তম ভারতীয় এখন তিনি। এমন দিনে নাম লিখিয়ে ফেললেন সাদা পোশাকে ৮ হাজার রানের মাইলফলকে। ছিলেন ৩৮ রান দূরে। ষষ্ঠ ভারতীয় হিসেবে অনন্য কীর্তিটি এখন তারও।

শুক্রবার সিরিজের প্রথম টেস্টে ফিফটি থেকে ৫ রান দূরে আউট হয়ে ফেরেন কোহলি। তার আগে নাম লেখান মাইলফলকে। টেস্টে ভারতের পাঁচ ব্যাটার ৮ হাজার পেরিয়ে গেছেন কোহলির আগে, সবাই এখন সাবেক।

মাইলফলকটি স্পর্শ করতে কোহলিকে ১৬৯ ইনিংস খেলতে হয়েছে। লঙ্কানদের বিপক্ষে দিনের ৩৯তম ওভারে ৮ হাজার রানে নাম লেখানো হয়ে যায় তার। পরে আউট হন ৪৫ করে। টেস্টে ৫০.৩৬ গড়ে কোহলির সংগ্রহ এখন ৮,০০৭ রান।

কোহলির আগে সবচেয়ে কম ইনিংসে আট হাজারি ক্লাবে প্রবেশ করেছিলেন শচীন টেন্ডুলকার। কিংবদন্তির লেগেছিল ১৫৪ ইনিংস। শচীনের থেকে তিন ইনিংস বেশি খেলে ক্লাবটিতে প্রবেশ করেন বর্তমানে ভারতের কোচ রাহুল দ্রাবিড়। ১৬০ ইনিংসে বীরেন্দ্র শেবাগ দেখা পেয়েছিলেন ক্লাবটির।

পরের নামটা সুনীল গাভাস্কারের। তিনি খেলেছিলেন ১৬৬ ইনিংস। তারপরেই থাকলেন কোহলি। সবচেয়ে বেশি ২০১ ইনিংস ব্যাটিংয়ে নেমে ভিভিএস লক্ষ্মণ ছুঁয়েছিলেন অনন্য মাইলফলকটি।

কোহলির রেকর্ডের দিনে লঙ্কান বোলারদের ভালোই জবাব দিচ্ছে রোহিত শর্মার দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৪ উইকেটে ২১৭ রান। ২৩ ও ২১ রান নিয়ে ক্রিজে আছেন যথাক্রমে রিশভ পান্ট ও শ্রেয়াস আয়ার।

Tags: কোহলিগাভাস্কারটেন্ডুলকাররোহিতলক্ষণলিড স্পোর্টসশেবাগ
Previous Post

নোয়াখালীতে কলেজ ছাত্রী হত্যার রহস্য উদঘাটন করেছেন পুলিশ

Next Post

নির্বাচন দিয়ে চলচ্চিত্রের উন্নতি হবে না: বিরক্ত অনন্ত

Next Post
অনন্তের ছবি, বাংলা সংবাদ ও বিনোদন সাংবাদিকতা. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন দিয়ে চলচ্চিত্রের উন্নতি হবে না: বিরক্ত অনন্ত

পাকিস্তানে মসজিদে বোমা হামলার পর ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত স্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় বহু হতাহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT