চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোয়াখালীতে কলেজ ছাত্রী হত্যার রহস্য উদঘাটন করেছেন পুলিশ

আলাউদ্দিন শিবলু by আলাউদ্দিন শিবলু
3:43 অপরাহ্ন 04, মার্চ 2022
in অপরাধ, জনপদ, নোয়াখালী
A A
নোয়াখালীতে কলেজ ছাত্রী হত্যার রহস্য উদঘাটনে পুলিশ সদস্যরা তদন্তে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীর কোম্পানিগঞ্জের চাঞ্চল্যকর কলেজ ছাত্রী হত্যার রহস্য উদঘাটন করেছেন পুলিশ। গ্রেফতার করা হয়েছে অটো রিকশা চালকসহ দুইজনকে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বসুরহাট পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের জমিন মাঝি বাড়ির মকবুল আহাম্মদের ছেলে অটোরিকশা চালক মো.রুবেল  ও চরফকিরা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মজিবুল হক মাস্টার বাড়ির মজিবুল হকের ছেলে মমিনুল হক ফারুক।

শুক্রবার (৪মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ হত্যাকাণ্ডের পর থেকে অটোরিকশা চালক মো.রুবেল পলাতক ছিল। এমন সংবাদের ভিত্তিতে পার্শ্ববতী সুবর্ণচর উপজেলার চররশিদ গ্রামে অভিযান চালিয়ে আসামির শ্বশুর বাড়ি থেকে শুক্রবার ভোর ৫টার দিকে তাকে গ্রেফতার করে পুলিশ। আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে তার সম্পৃক্ততা স্বীকার করে ঘটনার বিস্তারিত বর্ণনা দেয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার রাতে তরুণী রুবেলের অটোরিকশায় উঠলে সে সোজা পথে না যেয়ে কবরস্থানের পার্শ্বে জমির আইল সদৃশ্য রাস্তা দিয়ে ঘটনাস্থলের দিকে যেতে থাকে। তখন ভুক্তভোগী তরুণী রিকশা থেকে নেমে হাঁটা শুরু করলে রুবেল পিছন থেকে আক্রমণ করে। ধর্ষণের এক পর্যায়ে দম বন্ধ হয়ে ভুক্তভোগী মৃত্যুবরণ করে বলে জানায় সে।

এ ঘটনায় ওই তরুণীর বাবা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় ১ মার্চ লিখিত এজহার দাখিল করলে পুলিশ দুই আসামিকে গ্রেফতার করেন।

উল্লেখ্য এর আগে ২৮ ফেব্রুয়ারি সোমবার দুপুরে বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি ধানের জমি থেকে ভুক্তভোগীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

Tags: ধর্ষণনোয়াখালীহত্যা
Previous Post

শেষ ওভারে ৬ রান নিয়ে উইন্ডিজকে হারাতে পারল না নিউজিল্যান্ড

Next Post

শততম টেস্টে ৮ হাজারি ক্লাবে কোহলি

Next Post
ভারতীয় ক্রিকেটার কোহলি ব্যাটিং করছেন, শততম টেস্টে ৮ হাজারি ক্লাবে পৌঁছেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শততম টেস্টে ৮ হাজারি ক্লাবে কোহলি

অনন্তের ছবি, বাংলা সংবাদ ও বিনোদন সাংবাদিকতা. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন দিয়ে চলচ্চিত্রের উন্নতি হবে না: বিরক্ত অনন্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT