চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই ইন্ডাস্ট্রিকে রক্ষা করুন: এফডিসিতে কাঞ্চন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:29 অপরাহ্ন 03, মার্চ 2022
in বিনোদন
A A
এফডিসিতে শিল্পীদের সঙ্গে কাঞ্চনের আলোচনা ও সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পী সমিতির ‘সাধারণ সম্পাদক’ পদ নিয়ে চলমান জটিলতায় বিরক্ত নবনির্বাচিত সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। বৃহস্পতিবার দুপুরে এফডিসিতে শুটিং শুরু হতে যাওয়া ‘ট্র্যাপ’ নামের একটি সিনেমার জন্য শুভ কামনা জানাতে এসে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।

এ সময় তার কাছে জানতে চাওয়া হয়, ‘সাধারণ সম্পাদক’ পদ নিয়ে দ্বন্দ্বের কি অবসান হবে? এমন প্রশ্নে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘এটা আমি বলতে পারবো না। এ নিয়ে আমি বিরক্ত। গতকাল আমার মনে হয়েছিলো, কেন আসলাম এখানে! পদত্যাগ করার মতো চিন্তা করছিলাম। কারণ এগুলো আমার ভালো লাগে না।’

তিনি বলেন, ‘সবকিছুরইতো সমাধান আছে। ভালোবাসা, আচরণ- এগুলো দিয়ে অনেক কিছু জয় করা যায়।’

গণমাধ্যম ও চলচ্চিত্রের মানুষদের উদ্দেশে কাঞ্চন বলেন,‘আমি চলচ্চিত্রের মানুষ। আমি নিজে থাকি বা না থাকি, আপনারা এই ইন্ডাস্ট্রিকে রক্ষা করুন। সকলের প্রতি আমার এই অনুরোধ।’

এসময় ইলিয়াস কাঞ্চনের পাশে ছিলেন হাইকোর্টের রায়ে বুধবার (২ মার্চ) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ ফিরে পাওয়া চিত্রনায়ক জায়েদ খান, ‘ট্র্যাপ’ ছবিতে অভিনয় করতে যাওয়া চিত্রনায়িকা অপু বিশ্বাস ও জয় চৌধুরী।

এদিকে বৃহস্পতিবার (৩ মার্চ) চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে ভোটে জেতা জায়েদ খানের পক্ষে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন নিপুণ আক্তার।

Tags: অভিনয়আপিল বিভাগইলিয়াস কাঞ্চনচিত্রনায়কজায়েদজায়েদ খাননিপুণলিড বিনোদনশিল্পী সমিতিসাধারণ সম্পাদকসিনেমা
Previous Post

টাঙ্গাইলে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ: গুরুতর আহত ১ যাত্রী

Next Post

রাশিয়ার সাথে প্যারালিম্পিকে নিষিদ্ধ বেলারুশও

Next Post
বাংলাদেশি অ্যাথলেট প্যারালিম্পিকের প্রতীক সামনে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার সাথে প্যারালিম্পিকে নিষিদ্ধ বেলারুশও

বাংলাদেশ ক্রিকেটার মাঠে ব্যাটিং প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

পাওয়ার প্লেতে রানের গতি মন্থরই থাকল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT