চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনে বাংলাদেশী জাহাজ: আরিফের মৃত্যুতে অন্যরা বিপর্যস্ত

সোমা ইসলাম by সোমা ইসলাম
1:46 অপরাহ্ন 03, মার্চ 2022
in - সেমি লিড, বাংলাদেশ, ভিডিও নিউজ
A A

ইউক্রেনে বাংলাদেশী জাহাজে মিসাইল হামলায় ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান আরিফের নিহতের ঘটনায় বিপর্যস্ত হয়ে পড়েছেন অন্যরা।

একদিকে প্রচণ্ড ঠান্ডা, অন্যদিকে আবারও রকেট হামলার আশংকা, বাঁচার আকুতি জানাচ্ছে ইউক্রেনের মাঝ সমুদ্রে আটকে থাকা জাহাজের ২৯ জন নাবিক। তারা বলছেন, জাহাজে হামলা হতে পারে এই আশংকার কথা তিনদিন আগেই বাংলাদেশ শিপিং কর্পোরেশনকে জানানোর পরও কোনো পদক্ষেপ না নেওয়ায় প্রাণ হারাতে হলো হাদিসকে।

অনিশ্চয়তা আর আশঙ্কাকে সঙ্গী করে দিন কাটছে নাবিকদের। চতুরদিকে মাইন পোতা, চলছে হামলা; এই যুদ্ধে ইউক্রেনের মাঝ সমুদ্রে আটকে আছে বাংলাদেশ শিপিং কর্পোরেশেনের ২৯ সদস্য নিয়ে জাহাজ বাংলার সমৃদ্ধি।

গতকাল বুধবার বিকেলে মিসাইল হামলায় নিহত হয়েছে জাহাজের ইঞ্জিনিয়ার বরগুনার হাদিসুর। জাহাজে অবস্থানরত বাকিরা বলছেন: শেলিং হবার কথা তিনদিন আগে থেকে তারা শিপিং কর্পোরেশনকে জানানো হয়েছিলো অথচ এখনও আলোচনা চলছে।

জাহাজের নাবিকরা বলছেন: যতদ্রুত সম্ভব পোর্ট অথরিটির সঙ্গে কথা বলে দ্রুত উদ্ধারকারী বোট পাঠানোর ব্যবস্থা করেন। আমরা এখান থেকে ল্যান্ডে যেতে চাই, বাঁচতে চাই। অন্যরা যারা ছিলো তারা সবাই চলে গেছে। কিন্তু আমরা এখনও এখানে বসে আছি। দয়া করে আমাদের জন্য কিছু করেন।

মাঝ সমুদ্রে আটকে পড়া নাবিকদের একটাই আবেদন যত দ্রুত পারে শিপিং কর্পোরেশন স্থানীয় বন্দরকে বলে দিলে রেসকিউ বোর্ড তাদের উদ্ধার করে বাংকারে নিয়ে যাবে। শেল নিক্ষেপে নিহত হাদিসুরের মরদেহ আপাতত ডিপ ফ্রিজে রাখা হয়েছে।

Tags: ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানরাশিয়া-ইউক্রেন যুদ্ধ
Previous Post

বিয়ের কথা চলছিলো ইউক্রেনে নিহত হাদিসুরের

Next Post

যুদ্ধে যোগ দিলেন ইউক্রেনীয় অলিম্পিক পদকজয়ী

Next Post
ইউক্রেনীয় সৈনিক যুদ্ধের জন্য প্রস্তুত, ক্যাম্পে অবস্থান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধে যোগ দিলেন ইউক্রেনীয় অলিম্পিক পদকজয়ী

চ্যানেল আই অনলাইন এর ছবি যেখানে বঙ্গবন্ধুর ছবি ও দলীয় কর্মীদের ছবি রয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সহকর্মী আওয়ামী লীগ নেতাদের প্রতি যে বিশ্বাস ছিল বঙ্গবন্ধুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT