চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গবেষণায় বেশি গুরুত্ব দিয়েছি: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:37 পূর্বাহ্ন 03, মার্চ 2022
in - সেমি লিড, বাংলাদেশ, শিক্ষা
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গবেষণায় গুরুত্ব দেওয়ার কথা বলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যথাযথ গবেষণা না থাকলে বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত হতো। এ জন্য আমরা গবেষণা খাতে বেশি গুরুত্ব দিয়েছি। এটিই (গবেষণা) একটি দেশকে এগিয়ে নিতে পারে।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষক, বিজ্ঞানী, গবেষক এবং বিজ্ঞান শিক্ষার্থীদের মধ্যে ‘বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’, এনএসটি ফেলোশিপ’ এবং ‘বিশেষ গবেষণা অনুদান’ প্রদান অনুষ্ঠানে সংযুক্ত হয়ে এসব বলেন।

তিনি গবেষকদের উদ্দেশে বলেন, গবেষণায় উদ্ভাবনী ক্ষমতা যেন মানুষের কল্যাণে হয়- এ ব্যাপারে খেয়াল রাখতে হবে। পাশাপাশি সরকারীভাবেও পরবর্তীতে এসব গবেষণার অগ্রগতি পরিমাপ করা হবে। তিনি বাংলাদেশকে এগিয়ে নিতে গবেষকদের আরও কাজ করার তাগিদ দেন।

প্রধানমন্ত্রী শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে তার সরকারের অবদানের কথা তুলে ধরে গবেষকদের দিক-নির্দেশনা প্রদান করেন।

১৯৯৮ সালে আওয়ামী লীগ সরকার দেশে প্রথমবার খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বলে জানান প্রধানমন্ত্রী। তারপরও বিষয়টি নিয়ে বিএনপি সংসদে সমালোচনা করেছিল।

‘‘অবৈধভাবে যারা ক্ষমতায় এসেছিল তারা শিক্ষার স্বাভাবিক পরিবেশ ধ্বংস করেছিল। মেধাবীদের হাতে তারা অস্ত্র-গোলাবারুদ তুলে দিয়েছিল।’’

বাংলাদেশের জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবেলায় পরিকল্পনা প্রণয়ণের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী সে অনুযায়ী কাজ করার পরামর্শ দেন।

তিনি বলেন, বাংলাদেশকে কেউ কোন দিন দাবায়ে রাখতে পারবে না, আত্মবিশ্বাসের সাথে কাজ করে এগিয়ে যেতে হবে।

 

Tags: গবেষণাপ্রধানমন্ত্রীশেখ হাসিনা
Previous Post

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিপুণের আবেদন

Next Post

মানিকগঞ্জে ডাকাতির পরে জনগণের মারধরে নিহত ২

Next Post
গণপিটুনির দৃশ্য, জনতা একজনকে মারধর করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মানিকগঞ্জে ডাকাতির পরে জনগণের মারধরে নিহত ২

নদীর জীবন বইয়ের কভার ছবি, জলরঙে আঁকা নৌকা ও জলরাশি. Channel i News - চ্যানেল আই নিউজ

একুশে গ্রন্থমেলায় ইয়াকুব আলীর ‘নদীর জীবন’, ‘অস্ট্রেলিয়ার ডায়েরি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT