চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরেকটি অস্ত্রোপচার লাগবে মাশরাফীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:16 অপরাহ্ন 02, মার্চ 2022
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
মাশরাফি ক্রিকেট মাঠে ব্যাটিং অনুশীলন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চোটজর্জর ক্যারিয়ারে আরেকটি পরীক্ষার সামনে মাশরাফী বিন মোর্ত্তজা। কোমরের ব্যথা থেকে পুরোপুরি মুক্তি পেতে করাতে হবে অস্ত্রোপচার। চিকিৎসকের পরামর্শ নিতে বৃহস্পতিবার ভারত যাচ্ছেন এ পেসার।

মাশরাফী নিজেই জানালেন, ‘অস্ত্রোপচার করাতেই হবে। তবে এখনই করব কিনা সেটি নির্ভর করছে চিকিৎসকের সিদ্ধান্তের উপর।’

মাশরাফীর সাতটি অস্ত্রোপচার হয়েছে দুই হাঁটুতে। এবার বাদ যাচ্ছে না কোমরও। আগের সাতটি অস্ত্রোপচারেই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সম্পৃক্ত ছিলেন অস্ট্রেলিয়ান সার্জন ডেভিড ইয়াং। এবারও তার পরামর্শে মাশরাফী যাচ্ছেন চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে।

ভারতীয় ডাক্তারের সঙ্গে মাশরাফীর অ্যাপয়েনমেন্ট ৯ মার্চ রাত আটটায়। হাতে কিছুটা সময় থাকায় পরিবারের সবাইকে নিয়েই যাচ্ছেন তিনি। দিল্লিসহ কয়েকটি শহর ঘুরে যাবেন চেন্নাইয়ে।

সেখানে গিয়ে প্রথমে এমআরআই করাবেন মাশরাফী। ঢাকা থেকেও একটি করিয়েছেন। সেই রিপোর্ট দেখে মাশরাফী বললেন, ‘অস্ত্রোপচার লাগবেই। এবারই করাব নাকি পরে সেটি ডাক্তারের সময় সুযোগ অনুযায়ীই হবে। অস্ত্রোপচার হলে এক মাস বিশ্রামে থাকতে হবে।’

বুধবার বিকেলে ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল করতে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয়ে আসেন মাশরাফী। ১৫ মার্চ শুরু হতে চলা লিগে নাম লেখান লিজেন্ডস অব রূপগঞ্জে। আগেও একবার ক্লাবটিতে খেলেছিলেন।

পিঠের নিচের অংশে ব্যথার কারণে বিপিএলের শুরু থেকে খেলতে পারেননি মাশরাফী। মাঝপথে কয়েকটি ম্যাচ খেললেও শেষের দিকে আবারও হানা দেয় চোট। সেই চোটই তাকে আবার নিয়ে যাচ্ছে কাঁচি-ছুড়ির নিচে।

Tags: অস্ত্রোপচারচেন্নাইডিপিএলবিপিএলমাশরাফীলিজেন্ডস অব রূপগঞ্জলিড স্পোর্টস
Previous Post

বেনাপোলে আমদানিকৃত অর্ধকোটি টাকার নিষিদ্ধ পণ্য আটক

Next Post

তৃতীয় বিশ্বযুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার হবে: লাভরভ

Next Post
পরমাণু ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, বিশ্বযুদ্ধের হুমকি. Channel i News - চ্যানেল আই নিউজ

তৃতীয় বিশ্বযুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার হবে: লাভরভ

বিএনপি মির্জা ফখরুলকেও অস্বীকার করতে পারে: তথ্যমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি মির্জা ফখরুলকেও অস্বীকার করতে পারে: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT