চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার হইচই এর ওয়েব সিরিজে নিশো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:33 অপরাহ্ন 02, মার্চ 2022
in বিনোদন
A A
নিশো এর ওয়েব সিরিজের চরিত্রের কাল্পনিক অ্যানিমেটেড ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চতুর্থ বছর পূর্তিতে গেল বছরেই ২০ টি অরিজিনালস ওয়েব সিরিজের ঘোষণা দিয়েছিলো ভারতীয় স্ট্রিমিং প্লাটফর্ম হইচই। জানানো হয়, এরমধ্যে পাঁচটি কন্টেন্ট নির্মাণ করবেন বাংলাদেশের পাঁচ নির্মাতা। তারই একটির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে।

সম্প্রতি দেশীয় প্লাটফর্ম ‘চরকি’তে ভিকি জাহেদের ‘রেডরাম’ ওয়েব ফিল্ম দিয়ে ব্যাপক আলোচিত হয়েছেন আফরান নিশো। সেই রেশ কাটতে না কাটতেই এই তারকা নতুন ওয়েবে সিরিজে নাম লেখালেন।

কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিলো হইচইয়ের ঘোষিত ওয়েব সিরিজ ‘কাইজার’ নিয়ে। সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে অনেক কথা শোনা গেলেও অবশেষে জানা গেলো নানা চমক নিয়ে সিরিজটির কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ ‘কাইজার’ এর নাম ভূমিকায় অভিনয় করছেন নিশো।

পরিচালনা করছেন তানিম নূর। বুধবার থেকে রাজধানী ঢাকার একটি লোকেশনে শুরু হয়েছে এর শুটিং। প্রথম দিনের শুটিংয়ে অংশ নিয়েছেন নিশোসহ আরও অনেকেই। শুধু ঢাকা নয়, এর বাইরে বিভিন্ন লোকেশনে এর চিত্রায়ণ হবে টানা ২০ দিনের মত।

এ প্রসঙ্গে আফরান নিশো বলেন, এখানে একদমই নতুন এবং একদমই ভিন্ন এক চরিত্রে দর্শক আমাকে দেখতে পাবেন, ‘কাইজার’ এর নাম ভূমিকায়। এর বেশি আপাতত কিছুই বলতে চাই না।

এরআগে ‘কাইজার’ সম্পর্কে ধারণা দিতে গিয়ে হইচই জানিয়েছিলো, হোমিসাইড ডিটেকটিভ কাইজার চৌধুরী। পেশায় পুলিশ এই গোয়েন্দা আবার রক্ত দেখলেই ভয় পান। তাকে নিয়ে ওয়েব সিরিজ নির্মাণ করেছেন ‘কন্ট্রাক্ট’ খ্যাত তানিম নূর।

Tags: আফরান নিশোওয়েব ফিল্মওয়েব সিরিজকাইজারতানিম নূরনিশোরেডরামলিড বিনোদনসিনেমাহইচই
Previous Post

খাবারের মজুদ ধরে রাখার চেষ্টা ইউক্রেনে আটকা বাংলাদেশি নাবিকদের

Next Post

প্রথমবার জুটি বাঁধছেন রণবীর-শ্রদ্ধা

Next Post
রণবীর-শ্রদ্ধা একসঙ্গে হাঁটছেন, হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবার জুটি বাঁধছেন রণবীর-শ্রদ্ধা

বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে ব্যাটিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পাওয়ার প্লে’ দুর্দশা থেকে বের হতে চায় বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT