চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনের পক্ষে বার্তা দিলে আর কার্ড দেখানো হবে না

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:55 অপরাহ্ন 01, মার্চ 2022
in ফুটবল, স্পোর্টস
A A
এভারটন ফুটবল দলের খেলোয়াড়রা জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে একটি করে দিন গড়াচ্ছে, প্রভাব পড়ছে বিশ্ব রাজনীতি থেকে অর্থনীতি ঘুরে ক্রীড়াঙ্গন পর্যন্ত। ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ যেমন নতুন এক নিয়মই চালু করল, ইউক্রেনের পক্ষে বার্তা দিলে আর কাউকে কার্ড দেখানো হবে না।

সোজা কথায়, ইউক্রেনের জন্য কোনো বার্তা জানিয়ে মাঠের মধ্যে আচরণবিধি লঙ্ঘন করলেও কার্ড দেখবেন না খেলোয়াড়রা। মঙ্গলবার স্প্যানিশ গণমাধ্যম মার্কার প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

ইউক্রেনে রাশান সেনাদের জবরদস্তি নিয়ে মুখ খুলেছেন অনেক ফুটবলার। মাঠেও দিচ্ছেন বিভিন্ন বার্তা। অ্যাস্টন ভিলার ম্যাটি ক্যাশ ব্রাইটনের বিপক্ষে ম্যাচে গোল উদযাপন করেছেন ইউক্রেনীয়দের জন্য বার্তা দিয়ে। রেফারি অবশ্য বিধি অনুযায়ী হলুদ কার্ড দেখিয়েছিলেন পোলিশ ফুটবলারকে।

ম্যাচশেষে ক্যাশের আচরণের দায়ভার নিয়েছেন ভিলা বস স্টিভেন জেরার্ড। বলেছেন, ‘ম্যাচের আগে আমার খেলোয়াড়দের সাথে কথা বলা উচিত ছিল। তাদের শান্ত থাকতে বলা উচিত ছিল। আমরা জানি ম্যাটি কেনো এটা করেছে এবং আমি ওর এই অনুভূতিকে সম্মান জানাই।’

‘এই বিষয়টির দায়ভার সম্পূর্ণ আমার। ম্যাটির কোনো দোষ নেই এখানে। আমাদের সবার আলাদা আলাদা অনুভূতি আছে। ও ওর অনুভূতি প্রকাশ করেছে। এটা আমার দোষ।’

মূলত ক্যাশকে হলুদ কার্ড দেখানোর পর বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। প্রেক্ষিতে লিগ কর্তৃপক্ষ নতুন সিদ্ধান্ত সামনে আনল। ইউক্রেনের প্রতি সমর্থন এফএ কাপেও বজায় থাকবে বলে জানিয়েছে লিগ কর্তৃপক্ষ।

কারাবাও কাপের ফাইনালে চেলসি-লিভারপুলের ম্যাচে যুদ্ধের বিপক্ষে কথা বলেছেন অনেক খেলোয়াড়। গুডিসন পার্কে ম্যানচেস্টার সিটি এবং এভারটনের ম্যাচেও এক অদ্ভুত প্রতিবাদ দেখা গেছে। এভারটনের খেলোয়াড়রা সেদিন মাঠে নেমেছিলেন ইউক্রেনের নীল-হলুদ পতাকার জার্সি পরে। সিটিজেনদের জার্সিতে লেখা ছিল ‘যুদ্ধ থামাও’।

Tags: এভারটনক্যাশজেরার্ডম্যানচেস্টার সিটিরাশিয়া-ইউক্রেন যুদ্ধ
Previous Post

ইউক্রেন হামলায় নিহত হয়েছেন এক ভারতীয় শিক্ষার্থী

Next Post

ঢাকা পৌঁছেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

Next Post
নতুন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের ছবি, সাদা শার্ট ও ব্লু টাই পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা পৌঁছেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

কুড়িগ্রামে কমিউটার ট্রেনের উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ও দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়িগ্রামে কমিউটার ট্রেনের উদ্বোধন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT