চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমদের বিবর্ণ দিনে হোয়াইটওয়াশ এড়াল আফগানরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:34 অপরাহ্ন 28, ফেব্রুয়ারি 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে উল্লাস করছে, আফগানিস্তানের বিপক্ষে জয়. Channel i News - চ্যানেল আই নিউজ

রহমানউল্লাহ গুরবাজের শতকে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে সহজ জয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে আফগানিস্তান। আগে ব্যাট করে ১৯২ রানে অলআউট হয় তামিম ইকবালের দল। জবাবে ৫৯ বল হাতে রেখে ৭ উইকেটের জয়ে নোঙর ফেলে সফরকারীরা।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১৯২/১০ (৪৬.৫); আফগানিস্তান ১৯৩/৩ (৪০.১)

চট্টগ্রামে প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভুক্ত সিরিজটিতে শেষ ম্যাচ জিতে ব্যবধান কমিয়ে ২-১এ শেষ করল হাসমাতউল্লাহ শাহিদির দল।

সোমবার টসে জিতে আগে ব্যাট করে বাংলাদেশের দেয়া ১৯৩ রানের লক্ষ্যের পিছে ছুটে দাপটে খেলতে থাকে সফরকারী দলটি। ৭৯ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। রিয়াজ হাসানের উইকেট তুলে নেন সাকিব আল হাসান। পরে একপ্রান্ত আগলে রেখে আফগানদের নেতৃত্ব দিয়ে গেছেন ওপেনার রাহমানউল্লাহ গুরবাজ।

মাঝে রহমত শাহ ৪৭ করে ফিরে যাওয়ার পর অধিনায়ক হাসমাতউল্লাহ শাহিদিও দ্রুত তাকে অনুসরণ করেন। নাজিবুল্লাহ জাদরানকে নিয়ে বাকি কাজটুকু সারেন গুরবাজ। ক্যারিয়ারের তৃতীয় শতক তুলে জিতেয়েই ফেরেন। ৪ ছয় ও ৭ চারে ১১০ বলে ১০৬ রান করে অপরাজিত থাকেন গুরবাজ।

আগে টসে জিতে ব্যাট করে ৪৬.৫ ওভারে গুটিয়ে যায় স্বাগতিক দল। লিটন ৮৬ রান করে আউট হন। সাকিব আল হাসান করেন ৩০ রান। দুজনে করেন সাবলীল ব্যাটিং। তাদের বিদায়ের পর হাল ধরতে পারেননি আফিফ-মিরাজরা।

শেষদিকে মাহমুদউল্লাহ রিয়াদ ২৯ রানে অপরাজিত থাকেন। টেলের ব্যাটাররা তাকে সমর্থন দিতে পারলে সংগ্রহ আরেকটু বড় হতে পারত। তাদের ব্যর্থতায় ১৯ বল আগেই ১৯২ রানে শেষ হয় ইনিংস।

তিন ম্যাচের সিরিজটি হল ভিন্ন ভিন্ন উইকেটে। আগের দুই ম্যাচের চেয়ে এদিনের উইকেট কিছুটা কঠিন ছিল ব্যাটারদের জন্য। ইনিংসের ৩৪তম বলে প্রথম বাউন্ডারি পায় বাংলাদেশ।

প্রথম ম্যাচে আফগানদের দেয়া ২১৬ রানের জবাবে মিরাজ ও আফিফ কল্যাণে ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছিল টাইগারবাহিনী। দ্বিতীয় ম্যাচে সেই ধারা বজায় রেখে ৮৮ রানের জয় তোলে স্বাগতিক বাংলাদেশ।

Tags: গুরবাজতামিমমাহমুদউল্লাহলিটনলিড স্পোর্টসসাকিব
Previous Post

সংঘাতের মধ্যেই বেলারুশ সীমান্তে ইউক্রেন-রুশ আলোচনা শুরু

Next Post

প্যাসিফিক জিন্স গ্রুপের চেয়ারম্যান মো.নাছির উদ্দিন মারা গেছেন

Next Post
প্রফুল্ল মুখার্জি, প্যাসিফিক জিন্স গ্রুপের চেয়ারম্যান, হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যাসিফিক জিন্স গ্রুপের চেয়ারম্যান মো.নাছির উদ্দিন মারা গেছেন

বাংলাদেশের একজন জনপ্রিয় ব্যক্তিত্বের ছবি, পরিপাটি পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘দেশীয় চলচ্চিত্র ঘুরে দাঁড়ানোর কোনো পথ দেখছি না’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT