চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় অলীন বাসারের নতুন বই ‘চক্র’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:26 অপরাহ্ন 28, ফেব্রুয়ারি 2022
in শিল্প সাহিত্য
A A
অলীন বাসারের নতুন বই ‘চক্র’ এর কভার আর্ট ও লেখক পরিচিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

অলীন বাসারের নতুন বই ‘চক্র’ পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলায়। এই নিয়ে অলীন বাসার এর ১১টি বই প্রকাশ হল। ‘চক্র’ বইয়ে দৈনন্দিন জীবনের ভুতুড়ে ঘটনাগুলো উপস্থাপন করা হয়েছে সাবলীল সুন্দর ভাষায়।

সহজ ভাষায় লেখা গল্পগুলো পড়তে আগ্রহী করবে শিশুদের। বড়দেরও খারাপ লাগবে না। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল এর ছাত্র অলীন বাসার।

‘চক্র’ বইয়ে গল্প আছে সাতটি। প্রকাশ করেছে পালক। পরিবেশক সাঁকোবাড়ী প্রকাশন, বাঙ্গালা গবেষণা ও সাম্প্রতিক প্রকাশনী। পুরোটা চার রঙের ২৪ পৃষ্ঠার এ বইয়ের দাম ১৩৫ টাকা। প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন শেহরীন আহমেদ ইরিনা। একাদশ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইরিনা মন দিয়ে ছবিগুলো একেঁছেন।

২০০৭ সালে জন্ম অলীন বাসারের এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা ১১। ২০১৫ সালে যখন প্রথম বই প্রকাশ হয় তখন সে প্রথম শ্রেণির ছাত্র। প্রকাশিত বইগুলোতে ১৫০টির বেশি গল্প ছাপা হয়েছে। তার এখনও অসংখ্য গল্প আছে অপ্রকাশিত। প্রতিনিয়ত গল্পের বিষয়, ভাষা আর বাক্যের গঠন শৈলী নিয়ে ভাবছে অলীন বাসার। আরও উন্নত করার চেষ্টা করছে লেখার ভাব। ছোটগল্পের সঙ্গে এখন লিখছে বড় গল্পও। করোনাভাইরাস মহামারীতে অলীন লিখেছে বেশকিছু কিশোর গোয়েন্দা উপন্যাস। মাঝে মাঝে লিখছে কবিতা। লেখা আর পড়া এখন তার নেশা, শখ, বিনোদন- সব। স্কুলের নিয়মিত পড়ার পাশাপাশি এসব চলছে সমানতালে। গত বছর প্রকাশিত হয়েছিল ঘাসফড়িং থেকে পেটুক শিয়াল (২০২১)। তার আগের বছর পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে ‘কালো ঘোড়া’ আর ঘাসফড়িং থেকে ‘বাঘের গর্জন’ (২০২১)। অলীন বাসারের অন্য বইগুলো হলো- ‘বিড়াল পণ্ডিত’ (ঘাসফড়িং, ২০১৯), ‘গোরস্তানে বিয়ে’ (সাম্প্রতিক প্রকাশনি, ২০১৯), ‘পালোয়ানের হার’ (ঘাসফড়িং, ২০১৮), ‘ভূতের টিউশনি’ (জ্ঞাণ বিতান, ২০১৮), ‘ভুতুম’ (সাঁকোবাড়ি প্রকাশন, ২০১৬), ‘ভুতুড়ে’ (সাঁকোবাড়ি প্রকাশন, ২০১৫) ও ‘অন্ধকারে ভূতের ছায়া’ ’ (সাঁকোবাড়ি প্রকাশন, ২০১৫)।

Tags: অলীন বাসারচক্রবই প্রকাশ
Previous Post

করোনায় আজ ৪ জনের মৃত্যু

Next Post

ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ চাইলো ইউক্রেন

Next Post
ইউক্রেনের প্রেসিডেন্ট ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদে যোগ দেওয়ার জন্য আবেদন করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ চাইলো ইউক্রেন

ইউক্রেনে বাংলাদেশি নাগরিকদের জন্য উদ্বেগজনক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে এখনো অনেক বাংলাদেশী আটকে আছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT