চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য নিয়ে ‘ভার্চুয়াল মিউজিয়াম বাংলাদেশ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:14 অপরাহ্ন 27, ফেব্রুয়ারি 2022
in তথ্যপ্রযুক্তি
A A
বাংলাদেশের ঐতিহ্যবাহী ভাস্কর্য ও স্থাপনা, ইতিহাসের নিদর্শন. Channel i News - চ্যানেল আই নিউজ

আধুনিক প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য সারাবিশ্বের কাছে তুলে ধরার লক্ষ্যে ২৮ ফেব্রুয়ারি উদ্বোধন হতে যাচ্ছে ভার্চুয়াল মিউজিয়াম বাংলাদেশ (ভিএমবি)’র।

জাতীয় জাদুঘরের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব মিলনায়তনে সন্ধ্যায় এই উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী বীর বিক্রম প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

আয়োজকরা বলেন, ভিএমবি এমন একটি প্লাটফর্ম যেখানে শৈল্পিকভাবে বাংলাদেশের ঐতিহ্যগত প্রাচীন সংস্কৃতি তুলে ধরা হবে। আমরা আশাবাদী, এই ফ্ল্যাগশিপ প্রকল্পটি গোটা বিশ্বের কাছে বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তারা বলেন, এই ভিএমবি স্কুল ও কলেজ শিক্ষার্থী, দেশী ও বিদেশী পর্যটক, শারীরিকভাবে অসমর্থ মানুষ বা যে কারো জন্যই অর্থ, সময় ও শ্রম ব্যয় না করে এই সাইটে ঢুকার একটি চমৎকার সুযোগ।

২০১৭ সালের মাঝামাঝিতেই এই ভার্চুয়াল মিউজিয়াম বাংলাদেশের কাজ শুরু হয়। এরমধ্যে, ভার্চুয়াল রিয়েলিটি হিসেবে ছয়টি ভিন্ন প্রচীন প্রত্নতাত্ত্বিক স্থান এই ভিএমবি অ্যাপে যুক্ত হয়েছে।

যে কেউ virtualmuseumbd.com ওয়েবসাইটটিতে ঢুকে অ্যাপটি ডাউনলোড করতে পারেন এবং একটি ভিআর হেডসেটের মাধ্যমে ভার্চুয়ালি এই ছয়টি স্থান সম্পর্কে অভিজ্ঞতা লাভ করতে পারেন।

যে প্রত্নতাত্ত্বিক স্থানগুলো এই অ্যাপটিতে রয়েছে, সেগুলো হচ্ছে- বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, চাঁপাইনওয়াবগঞ্জের ছোট সোনা মসজিদ, যশোরের ১১ শিব মন্দির, নারায়ণগঞ্জের পানাম নগর ও দিনাজপুরের কান্তজীউ মন্দির।

অনুষ্ঠানটিতে আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এসএম রুহুল আমিন, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায়ের প্রত্নতত্ত্ব বিভাগের প্রফেসর ড. শাহনেওয়াজ।

Tags: উদ্বোধনী অনুষ্ঠান
Previous Post

আন্তর্জাতিক জুডো ফেডারেশন থেকে পুতিনকে বরখাস্ত

Next Post

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা ১২ মার্চ

Next Post
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা ১২ মার্চ

ব্রিটিশ হাইকমিশনার ও বাংলাদেশের প্রতিনিধিরা বৈঠকে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত থাকবে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT