চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লঙ্কানদের ১৮৪ রানও সহজ মনে হয়েছিল ভারতের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:43 পূর্বাহ্ন 27, ফেব্রুয়ারি 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার ব্যাটিং করছেন, মাঠে খেলা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিত শর্মার নেতৃত্বে ছুটে চলছে ভারতের জয়রথ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ জয়ের পর এবার এক ম্যাচ হাতে রেখেই শ্রীলঙ্কার থেকে ছিনিয়ে নিয়েছে সিরিজ। সফরকারীরা প্রথম ম্যাচে অসহায় আত্মসমর্পণ করলেও দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দেখিয়েছে দাপট, গড়েছিল ১৮৪ রানের বড় লক্ষ্য। তবে কন্ডিশন বিচারে এই লক্ষ্যকেও মামুলি মনে হয়েছিল ভারতের।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলনে টি-টুয়েন্টি বিচারে লঙ্কানদের ছোড়া বড় লক্ষ্যের প্রেক্ষিতে এমনটাই জানিয়েছেন সঞ্জু স্যামসন। তরুণ এ ভারতীয় হার্ডহিটার ব্যাটারের কথাও যে সত্যি তা স্কোরবোর্ডে তাকালেই বোঝা যাবে। ১৮৪ রান পার করতে ভারত খেলেছে ১৭.১ ওভার। তাদের ৭ উইকেট ও ১৭টি বল তখনও বাকি। দাপুটে জয়ই বলা চলে!

সঞ্জু স্যামসন বলেন, ‘উইকেট ভালো আচরণ করছিল এবং আউটফিল্ড দ্রুত ছিল। আমরা ভেবেছিলাম এটিতো সহজেই তাড়া করতে পারব। এই মাঠে ওভারপ্রতি দশ রান তোলা সহজ ছিল।’

বড় লক্ষ্যে দাপুটে জয়ে দারুণ ভূমিকা রেখেছেন সঞ্জু স্যামসন। তৃতীয় উইকেটে শ্রেয়াস আইয়ারের সঙ্গে গড়েছেন ৮৪ রানের জুটি। ২৫ বলে দুই চার ও তিন ছক্কায় সাজিয়েছেন ৩৯ রানের ইনিংস। ম্যাচ শেষে ধর্মশালার ঠান্ডা আবহাওয়ায় হিটিং স্কিল নিয়েও বলেছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক।

‘শুরুতে ছন্দ ছিল না, কিন্তু এক বাউন্ডারি মারার পর ছন্দ ফিরে পেয়েছি। ফিল্ডিং করার সময় সত্যিই ঠান্ডা ছিল, কিন্তু একবার ব্যাটিং শুরু করলে কিছুই অনুভব হয়নি। আমি মনে করি, এটি একটি বিশেষ দিন। সাত বছর আগে আমার অভিষেক হয়েছিল এবং এই জয়ে অবদান রাখতে পেরে ভালো লাগছে।’

ধর্মশালায় শুরুতে ব্যাট করে ১৮৪ রানের বড় লক্ষ্য দাড় করায় শ্রীলঙ্কা। সফরকারীদের অধিনায়ক দাসুন শানাকা শেষের দিকে ১৯ বলে ৪৭ রান এবং ওপেনার পাথুম নিশাঙ্কার ৫৩ বলে ৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।

বড় রান তাড়া করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই দলের অধিনায়ক রোহিত শর্মাকে ফেরেন। প্রথম ম্যাচে ফিফটি হাঁকানো ইশান কিষানও বেশি সময় থাকতে পারেননি। তবে শুরুটা ভালো না হলেও শ্রেয়াস আইয়ার, সঞ্জু স্যামসন আর রবিন্দ্র জাদেজার দাপুটে ব্যাটিং লঙ্কানদের ছোড়া বিশাল রানও সহজেই টপকে যায় ভারত। ১৭ বল হাতে রেখে পায় সাত উইকেটের বড় জয়। দুর্দান্ত জয়ে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে এগিয়ে থাকছে ভারত। আজ সন্ধ্যা সাড়ে সাতটায় তৃতীয় টি-টুয়েন্টিতে একই মাঠে মুখোমুখি হবে দুদল।

Tags: ভারতরোহিতলিড স্পোর্টসশ্রীলঙ্কাশ্রেয়াসসঞ্জু
Previous Post

বিষপানে অপ্রাপ্তবয়স্ক প্রেমিক যুগলের ‘আত্মহত্যা’

Next Post

‘ইউক্রেন থেকে জীবিত ফিরে এসো’

Next Post
উত্তেজনাপূর্ণ ছবি যেখানে ইউক্রেন যুদ্ধের জন্য প্রস্তুত সেনারা দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ইউক্রেন থেকে জীবিত ফিরে এসো’

গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ধ্বংসপ্রাপ্ত গাড়ি ও ধোঁয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

খারকিভে গ্যাস পাইপলাইন উড়িয়ে দিল রাশান সৈন্যরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT