চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনে হামলা, গানে প্রতিবাদী কবীর সুমন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:54 অপরাহ্ন 26, ফেব্রুয়ারি 2022
in বিনোদন
A A
প্রতিবাদী কবীর সুমন ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে বক্তৃতা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পীর প্রতিবাদের ধরন আলাদা, প্রকৃত শিল্পী সেটা তার সৃষ্টির মাধ্যমেই প্রমাণ করেন বার বার। কবীর সুমন তেমনি একজন শিল্পী, যিনি তার গানের কথায়-সুরে অনায়াসে শাসক আর শোষকদের নির্মম সত্য বলে দিতে পারেন! সীনা টানটান করে সমাজের সঙ্গতি আর অসঙ্গতিগুলিও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারেন এই গানের মাধ্যমেই।

চলমান ইউক্রেনের উপর রাশিয়ার হামলার প্রেক্ষিতেও গর্জে উঠলেন কবীর সুমন। লিখে ফেললেন নতুন গান। যে গানে তার যুদ্ধ বিরোধী অবস্থানই ফুটে উঠেছে।

কবীর সুমনের লেখা গানটির কথা এরকম:
“কেউ তোলে বন্দুক
কেউ দেয় ফুল
যাকে ফুল দেয় তার
ট্রিগারে আঙুল।

কেউ করে বেদখল
কেউ করে ঘর
ফাশিস্ট দখল করে
আমার শহর।

কেউ বলে হাত তোলো
কেউ ধরে হাত
দখল করে কি কারো
খুলেছে বরাত।

বরং ফুলের বীজ
মাটিতে ছড়াও
যুদ্ধ না হয় যেন
আর একটাও।”

চিরচেনা ভঙ্গিতে তার এই প্রতিবাদে মুগ্ধ নেটিজেনরাও। শনিবার সকালে তিনি গানটি লিখেছেন। এরপর কথাগুলো দিয়েছেন ফেসবুকে। গানের কথা পোস্ট করার পর থেকেই প্রশংসা পাচ্ছেন তিনি।

বেশির ভাগই আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন, গানটির সুর ও গায়কীর জন্য। যদিও কবীর সুমন লিখেছেন, ‘আমার ছেলে অনির্বাণ সাধুর দাবিতে, ইউক্রেনের এক ঘটনার খবরের ভিত্তিতে লিখলাম। সুর দেবো, যাতে অনির্বাণ আর ইরফান হিন্দিতে রূপান্তর করতে পারেন। ইনশাল্লাহ্!’

পৃথিবীতে শিল্পীরা বরাবরই মানবিক। যখনই মানবতার বিপর্যয় তখনই সবার আগে শিল্পীরা দাঁড়িয়ে যান। আর কবীর সুমন যেনো তার থেকেও একটু বেশী মানবিক। মানবতার বিপর্যয়ে যেনো তিনি নিজেই বিপন্নবোধ করেন। তাই তার গান অন্যদের থেকে আলাদা। তার গান প্রতিবাদের কথা বলে। প্রতিরোধের কথা বলে। বিপ্লবের কথা বলে। বৈষম্য আর নিপীড়নের কথা বলে। ভাঙ্গনের কথা বলে। নতুনকে গড়ার কথা বলে। পরিবর্তনের কথা বলে। সর্বোপরি মানবতার কথা বলে। সেটাই যেন নতুন এই গানের কথাগুলোর মাধ্যমে আরো একবার প্রমাণ করলেন কবীর সুমন।

Tags: ইউক্রেনকবীর সুমনগানযুদ্ধের গানরাশিয়ালিড বিনোদনসুমন
Previous Post

রাশান ট্যাঙ্ক থামাতে ইউক্রেনীয় সৈন্যের আত্মাহুতি

Next Post

গণটিকায় মানুষের ব্যাপক সাড়া

Next Post
গণটিকায় মানুষের ব্যাপক উপস্থিতি ও স্বাস্থ্যের সচেতনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

গণটিকায় মানুষের ব্যাপক সাড়া

বাংলাদেশ ক্রিকেট কোচের সংবাদ সম্মেলন, মাঠে বসে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বাংলাদেশকে ভালোবেসেছিলাম, কিছু মানুষ বিশ্বাস করেনি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT