চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে সরব বলিউড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:19 অপরাহ্ন 26, ফেব্রুয়ারি 2022
in বিনোদন
A A
বাংলাদেশের বিভিন্ন জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে ইউক্রেন। রাশিয়ার ক্ষেপণাস্ত্র, গোলা আছড়ে পড়ছে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে। কিছুক্ষণ আগেই যা ছিল সাজানো গোছানো বাড়ি, মুহূর্তে গোলার আঘাতের পর মনে হচ্ছে তা যেন কোন ধ্বংসস্তূপ!

বিধ্বংসী এই অবস্থা নিয়ে উদ্বিগ্ন বিশ্ব। উদ্বেগ প্রকাশ করছেন বিভিন্ন দেশের তারকারাও। প্রতিবাদ জানাচ্ছেন ইউক্রেনের সাধারণ মানুষের উপর এমন অন্যায় হামলার। এতে শরিক হয়েছে বলিউডের বহু তারকাও।

অভিনেতা সোনু সুদ টুইট করেছেন, “ইউক্রেনে ১৮ হাজার ভারতীয় পড়ুয়া ও বহু পরিবার আটকে। আমি নিশ্চিত, সরকার তাদের ফিরিয়ে আনার জন্য যথার্থ চেষ্টা করছে। ভারতীয়দের ইউক্রেন থেকে বের করে আনার জন্য অন্য কোন পথ নেওয়ার আর্জি জানাচ্ছি ভারতীয় দূতাবাসের কাছে। সকলের নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।”

অভিনেতা আদিল হুসেইন লিখছেন, ‘সব জায়গায় যুদ্ধ বন্ধ করুন।’

অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন,“ইউক্রেনের পরিস্থিতি খুবই ভয়ঙ্কর। নিরীহ মানুষরা নিজেদের ও প্রিয়জনদের জীবনের ভয় নিয়ে বাঁচছেন। এর পরেই তাদের সঙ্গে কী হবে সে ব্যাপারেও শুধুই অনিশ্চয়তা। এই আধুনিক দুনিয়ায় কীভাবে এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে সেটা বুঝে ওঠাই বেশ কঠিন। এই যুদ্ধ ক্ষেত্রে বহু নিরীহ মানুষ বাস করছে। তারা আমার আপনার মতোই।”

রুশ-ইউক্রেন যুদ্ধের কথা উল্লেখ করে ইয়েমেনের মতো ছোট্ট দেশে পশ্চিমা শক্তির নৃশংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুইট করেছেন জাভেদ আখতার।

এছাড়াও রিচা চাড্ডা বলেছেন, “সৈন্য প্রত্যাহার কিংবা সেনা অভিযান একটি দেশকে অন্ধকার যুগে ঠেলে দেয়। এবার থেকে যা ঘটবে তা ‘আরও গণতান্ত্রিক’ এবং ‘জাতীয় স্বার্থে’ ঘটবে।”

এখানেই অবশ্য থামেননি অভিনেত্রী। পাশাপাশি এও উল্লেখ করলেন যে, “মানুষ যদি স্বাধীনতার জন্য লড়াই না করে, আমরা আবার গৌরবান্বিত দাস হব।”

ইউক্রেনে রুশ হামলা নিয়ে উদ্বিগ্ন তিলোত্তমা সোম টুইট করেছেন, এই অতিমারীর মাঝেই ক্যানসারে আক্রান্ত মা-কে নিয়ে আমি ভীষণ চিন্তিত। কিন্তু এমন যুদ্ধকালীন পরিস্থিতিতে ক্যানসার আক্রান্ত কোন রোগী কিংবা তার পরিবারের কী অবস্থা হবে, সেটা চিন্তা করেই মাথা কাজ করা বন্ধ করে দেয়।

Tags: ইউক্রেনবলিউডযুদ্ধরাশিয়ারাশিয়া-ইউক্রেনলিড বিনোদনসিনেমা
Previous Post

চিনি বেশি খেলে কি ক্যান্সার হয়?

Next Post

শাহরুখের বাড়িতে ঝুলছে বাংলাদেশী ভক্তের বানানো পোস্টার

Next Post
পাঠান সিনেমার পোস্টার, যেখানে একজন নারীর মুখাবয়ব দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখের বাড়িতে ঝুলছে বাংলাদেশী ভক্তের বানানো পোস্টার

ওবায়দুল কাদের স্বাস্থ্য পরীক্ষার পর দেশে ফিরেছেন, বসে আছেন লাউঞ্জে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT