চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিএসসিতে জমে উঠেছে চলচ্চিত্র উৎসব, তৃতীয় দিনে থাকছে যেসব ছবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:25 অপরাহ্ন 23, ফেব্রুয়ারি 2022
in বিনোদন
A A
টিএসসিতে জমে উঠেছে চলচ্চিত্র উৎসবের তিনটি ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জমে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত  ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৮’। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে এই উৎসব চলবে  শনিবার (২৬ ফেব্রুয়ারি) পর্যন্ত। 

প্রতিদিন চারটি করে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হচ্ছে উৎসবে। প্রথম ও দ্বিতীয় দিনে দেখানো হয়েছে যথাক্রমে আগন্তুক, মনপুরা, ঊনপঞ্চাশ বাতাস, রেহানা মরিয়ম নূর, জীবন থেকে নেয়া, আহা!, চন্দ্রাবতী কথা ও নবাব এলএল.বি।

উৎসবের তৃতীয় দিন (বুধবার) সকাল ১০টায় দেখানো হবে ঋত্বিক ঘটকের কালজয়ী চলচ্চিত্র ‘কোমল গান্ধার’। এদিন দুপুর ১টায় দেখানো হবে কলকাতার মেধাবী পরিচালক রনি সেনের বহুল আলোচিত ছবি ‘ক্যাট স্টিকস’। একইদিন দুপুর সাড়ে ৩টায় দেখানো হবে তরুণ নির্মাতা হাবিবুর রহমানের ‘অলাতচক্র’ এব! সন্ধ্যা সাড়ে ৬টায় দেখানো হবে মীর সাব্বিরের প্রথম চলচ্চিত্র ‘রাতজাগা ফুল’।

বাংলা ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী মহান শহীদদের স্মরণ ও বাংলা সিনেমাকে চলচ্চিত্র প্রেমীদের কাছে প্রচার ও প্রসারের লক্ষ্যে ২০০২ সাল থেকে এ উৎসবের ১৯টি আসর সাফল্যের সঙ্গে আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। এ বছর বসছে ২০তম চলচ্চিত্র উৎসব।

Tags: অলাতচক্রআগন্তুকআমার ভাষার চলচ্চিত্রআমার ভাষার চলচ্চিত্র ১৪২৩আহাঊনপঞ্চাশ বাতাসকলকাতাচন্দ্রাবতী কথাচলচ্চিত্র উৎসবজীবন থেকে নেয়ানবাব এলএল.বিমনপুরারেহানা মরিয়ম নূরলিড বিনোদন
Previous Post

আফিফ-মিরাজের জুটিতে জয়ের আশা

Next Post

ঘাসে অতিরিক্ত নাইট্রেট ও মিশ্র ব্যাকটেরিয়ায় জেব্রার মৃত্যু

Next Post
জেব্রা ও ছোট জেব্রা গাছে পাশে দাঁড়িয়ে একে অপরের দিকে তাকাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘাসে অতিরিক্ত নাইট্রেট ও মিশ্র ব্যাকটেরিয়ায় জেব্রার মৃত্যু

হাসারাঙ্গা ক্রিকেটার মাঠে ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও করোনা পজিটিভ হাসারাঙ্গা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT