চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলে গেলেন গীতিকার কাওসার আহমেদ চৌধুরী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:21 অপরাহ্ন 22, ফেব্রুয়ারি 2022
in - সেমি লিড, বিনোদন
A A
গীতিকার কাওসার আহমেদ চৌধুরীর ছবি, কালো চুল, গা dark, গাঢ় sunglasses, পেছনে হালকা সবুজ ব্যাকগ্রাউন্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

মারা গেছেন দেশের জননন্দিত গীতিকার কাওসার আহমেদ চৌধুরী। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুর খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন পরিচালক, প্রযোজক, সংগীতায়োজক ইজাজ খান স্বপন।

তিনি জানান, কাওসার আহমেদ চৌধুরীর জানাজা বুধবার সকাল নয়টায় ধানমন্ডির ত্বাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে। তার শেষ ইচ্ছা অনুযায়ী আজিমপুর কবরস্থানে তাকে দাফন করার সিদ্ধান্ত নিয়েছে পরিবার।

অনেকদিন ধরেই কাওসার আহমেদ চৌধুরী কিডনি ও স্নাযুজনিত জটিলতায় ভুগছিলেন। এছাড়া দুইবার স্ট্রোক করেন তিনি।

চলতি মাসের শুরুতে শারীরিক অবস্থার অবনতি হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্যালিয়েটিভ সেন্টারে ভর্তি করা হয়। পরে পারিবারিক চিকিৎসকদের পরামর্শে সেখান থেকে তাকে ধানমন্ডির একটি ক্লিনিকে স্থানান্তর করা হয়।

কাওসার আহমেদ চৌধুরীর রচিত অসংখ্য গান গেয়েছেন ফিডব্যাক, এলআরবি, মাইলস এর মতো শীর্ষ ব্যান্ডসহ সামিনা চৌধুরী, লাকি আখান্দ, কুমার বিশ্বজিৎ, নিয়াজ মোহাম্মদ চৌধুরীর মতো স্বনামধন্য শিল্পীরা।

তার রচিত অজস্র জনপ্রিয় গানের মধ্যে রয়েছে আমায় ডেকো না, যেখানে সীমান্ত তোমার, আজ এই বৃষ্টির কান্না দেখে, কবিতা পড়ার প্রহর এসেছে, এই রূপালি গিটার, এক ঝাঁক প্রজাপতি ছিলাম আমরা, মৌসুমী, এলোমেলো বাতাসে ইত্যাদি।

Tags: লিড বিনোদন
Previous Post

রিয়াদে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Next Post

সার্চ কমিটির ১০ জনের নাম চূড়ান্ত

Next Post
সার্চ কমিটির সদস্যদের ছবি, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সার্চ কমিটির ১০ জনের নাম চূড়ান্ত

প্রধানমন্ত্রী ও অন্যান্য অতিথিরা সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাবিশ্ব যখন উন্নয়ন দেখে তখন দেশের কিছু মানুষ তা দেখে না: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT