চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সকালের টিকেট কাউন্টারে এলো দুপুরে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:49 অপরাহ্ন 22, ফেব্রুয়ারি 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট স্টেডিয়ামে দর্শকদের ভিড়, খেলা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের অদূরেই বিটাক মোড়ে টিকেট বিক্রি শুরুর সময় ছিল সকাল ৯টা। নির্ধারিত সময়ের আগে সেখানে ভিড় করেন দর্শকরা। কিন্তু টিকেট বিক্রির কার্যক্রম শুরু হয় দুপুর দেড়টায়।

কেনো এতটা দেরি তার সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে ৪ হাজার টিকেট ছাপানো হয়েছে। তার মধ্যে কিছু সৌজন্য টিকেটও রয়েছে। কাউন্টারে দর্শকদের জন্য সামান্য সংখ্যক টিকেটই বিক্রি হবে।

বুধবার সকাল ১১টায় শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের প্রথম ওয়ানডে। আগেরদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকেট বিক্রির সময় বরাদ্দ রাখা হয়।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, দ্বিতীয় ওয়ানডে থেকে আরও বেশি সংখ্যক দর্শক মাঠে প্রবেশের অনুমতি সরকার থেকে মিলতে পারে। তখন টিকেট নিয়ে এতটা সংকট থাকবে না।

বাংলাদেশের খেলা হলেই টিকেটের জন্য হাহাকার পড়ে যায়। কোভিড পরিস্থিতির কারণে দর্শক প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। গ্যালারিতে বসে তামিম-সাকিবদের জন্য গর্জন তুলতে পারবেন শুধু ভাগ্যবানরাই। স্টেডিয়ামটিতে দর্শক ধারণক্ষমতা প্রায় ২০ হাজার।

টিকেটের সর্বনিম্ন মূল্য ১৫০ টাকা এবং সর্বোচ্চ ১ হাজার টাকা। ইস্টার্ন স্ট্যান্ডের জন্য ১৫০ টাকা, ক্লাব হাউজের জন্য ৩০০ টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের জন্য ৫০০ টাকা, রুফ টপ হসপিটালিটি টিকেট কিনতে হবে ১ হাজার টাকায়।

Tags: তামিমবাংলাদেশলিড স্পোর্টস
Previous Post

কাশিমপুর কারাগারে এক নারী হাজতির মৃত্যু

Next Post

পুতিনকে কেউ বলছে বেকুব, কেউ চুক্তি ভঙ্গকারী

Next Post
রাশিয়ান সেনা ট্যাংক যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুতিনকে কেউ বলছে বেকুব, কেউ চুক্তি ভঙ্গকারী

দুজন ব্যক্তির ছবি, এক নারী ও এক পুরুষ, পারিবারিক বা সামাজিক অনুষ্ঠানে।. Channel i News - চ্যানেল আই নিউজ

'নিপুণ আপিল বিভাগের আদেশ ভঙ্গ করেছেন', হাইকোর্টকে জায়েদের আইনজীবী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT